রবিবার, ৬ই আষাঢ় ১৪৩৩, ২১শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

কানসাট সোলেমান ডিগ্রি কলেজে শিক্ষকদের বিদায় ও সম্মাননা প্রদান


শিবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট সোলেমান ডিগ্রি কলেজের সদ্য অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ও অবসরোত্তর এবং মরণোত্তর শিক্ষকদের সম্মাননা প্রদান অনুষ্ঠান হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে কানসাট সোলেমান ডিগ্রি কলেজ মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে অধ্যক্ষ আবদুল হামিদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজাহার আলী। বিশেষ অতিথি ছিলেন কলেজ গভর্নিং বডির সভাপতি মামুন অর রশিদ।

এ সময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির শিবগঞ্জ জোনাল অফিসের ডিজিএম রেজাউল করিম, কানসাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সেফাউল মূলক, শ্যামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রবিউল ইসলাম ও কলেজের সাবেক সভাপতি সফিকুল ইসলাম প্রমূখ। এছাড়া শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

শেষে কলেজের সদ্য অবসরপ্রাপ্ত ৬ শিক্ষক, অবসরোত্তর ২৬ ও মরণোত্তর ৬ শিক্ষকদের হাতে সম্মাননা এবং উপহারসামগ্রী তুলে দেয়া হয়। শেষে মহান বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার দেয়া হয়।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১৫ ঘন্টা ২৫ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…