সোমবার, ৯ই অগ্রহায়ণ ১৪৩৩, ২৩শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

শিবগঞ্জে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন


শিবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন হয়েছে।

এ উপলক্ষে একুশের প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটে উপজেলা পরিষদ চত্বরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বীরমুক্তিযোদ্ধা, উপজেলা ক্রীড়া সংস্থা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি, যুবদল-ছাত্রদলসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।

ভাষা শহীদের সম্মান জানাতে এ সময় তারা কিছু সময় নিরবে দাঁড়িয়ে থাকেন। ভাষা শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়।

এছাড়া সূর্যোদয়ের সাথে সাথে সরকারি-বেসরকারিসহ বিভিন্ন প্রতিষ্ঠানে অর্ধনমিত জাতীয় পতাকা ও ভাষা শহীদের প্রতীক শোক পতাকা উত্তোলন করা হয়।

পুষ্পস্তবক অর্পণকালে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আজহার আলী, সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ, শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া, এলজিইডির উপজেলা প্রকৌশলী হারুন অর রশিদ, বীরমুক্তিযোদ্ধা আবদুল মান্নান, সমাজসেবা কর্মকর্তা নুরুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহিন আকতার, ও ভেটেরিনারি সার্জন আবু ফেরদৌসসহ অন্যরা।

অন্যদিকে শিবগঞ্জ পৌরসভা, কানসাট, চককীর্তি, ছত্রাজিতপুর, দূর্লভপুর, মনাকষা, বিনোদপুর, শ্যামপুর, পাঁকা ও দাইপুখুরিয়াসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা পৃথক পৃথকভাবে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ শেষে বিভিন্ন কর্মসূচি পালন করে।

এছাড়া দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মিলনায়তনে আলোচনা সভা, বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…