সোমবার, ৯ই অগ্রহায়ণ ১৪৩৩, ২৩শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

শিবগঞ্জে গ্রাম আদালত শীর্ষক কমিউনিটির সঙ্গে মতবিনিময় সভা, রেলি ও ভিডিও প্রদশনী


শিবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গ্রাম আদালত বিষয়ে কমিউনিটির বিভিন্নস্তরের সুধীজনদের সাথে মতবিনিময় সভা ও ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ-৩য় পর্যায় প্রকল্পের আওতায় উপজেলার পাঁকা ইউনিয়ন পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা সমন্বয়কারী মনিরুল ইসলামে এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, ইউনিয়ন চেয়ারম্যান মোঃ আব্দুল মালেক, এ ছাড়া আরও উপস্থিত ছিলেন অন্যান্য ইউপি সদস্য ও সংরক্ষিত নারী সদস্যাগণ, ইমাম, শিক্ষক, যুব সমাজ, উদ্যোক্তা, সুশীল সমাজের নেতৃবৃন্দ, এনজিও কর্মী ও গণমাধ্যমকর্মীরা।


মনিরুল ইসলাম বলেন, উক্ত প্রকল্পের মাধ্যমে ভুক্তভোগীরা কিভাবে অভিযোগ করবে তার নিয়ম কানুন সহ সাধারন জনগনের সুবিধা ও সেবা নিয়ে আলোচনা করেন।

পরে বক্তারা বলেন, অল্প সময়ের স্বল্প খরচে সঠিক বিচার পেতে গ্রাম আদালতের বিকল্প নেই। এছাড়াও ফৌজদারী ও দেওয়ানি বিরোধ নিষ্পত্তি নিয়ে গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করা হয়।

প্রথমে রেলি ও পরে গ্রাম আদালতের যে গুরুত্ব রয়েছে তার উপর ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…