শনিবার, ৬ই আষাঢ় ১৪৩৩, ২০শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

শিবগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত


শিবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে সোমবার সকালে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‍্যালি বের হয়ে পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আজাহার আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা উম্মে সুমাইয়া ও কানসাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সেফাউল মূলকসহ অন্যরা। এছাড়া স্থানীয় সরকারি কর্মকর্তা ও বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহযোগিতায় ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক সচেতনতামূলক মহড়া প্রদর্শিত হয়।

শেষে ক্ষতিগ্রস্থ দুর্লভপুর ইউনিয়নের মোস্তারী বেগমের মাঝে এক বান্ডিল ঢেউটিন ও খাদ্যসামগ্রী তুলে দেয়া হয়।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৮ ঘন্টা ২১ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…