সোমবার, ২৩শে ভাদ্র ১৪৩৩, ৭ই সেপ্টেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

নাচোলে গ্রামীণফোন টাওয়ারের চুরি ৫ ব্যাটারি উদ্ধার, আটক ১


নাসিম আলী,স্টাফ রিপোর্টার

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে গ্রামীণফোনের একটি টাওয়ার থেকে চুরি যাওয়া পাঁচটি ব্যাটারি উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। চোরাই কাজে ব্যবহৃত একটি ভ্যানও উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, ৪ সেপ্টেম্বর রাতে নাচোল উপজেলার ভেরেন্ডি বাজারসংলগ্ন গ্রামীণফোনের টাওয়ার থেকে পাঁচটি ব্যাটারি চুরি হয়। পরে অভিযান চালিয়ে চুরি যাওয়া ব্যাটারিগুলো ও একটি ভ্যান উদ্ধার করা হয়।

এ ঘটনায় নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকোমল চন্দ্র দেবনাথ জানান,  নাচোল থানায় চুরির মামলা হয়েছে। আটক করা ব্যাক্তিকে  জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১৬ ঘন্টা ২২ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিবগঞ্জে মধ্যরাতে পান-মুদি দোকানে ভয়াবহ আগুন, ক্ষতিগ্রস্তদের পাশে…

৪ দিন পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

অল্প পানিতেই তলিয়ে যায় কাঁচা রাস্তা, চরম দুর্ভোগে…

৬ দিন পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

নিরাপদ অভিবাসনে সচেতনতা বৃদ্ধিতে সমন্বয় সভা

২৮শে আগস্ট ২০২৬ বিকাল ০৩:৫৫ / চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা

সদর চাঁপাইনবাবগঞ্জের দেবীনগর ইউনিয়নে একই গ্রামে নদীতে ডুবে…