রবিবার, ২৩শে জ্যৈষ্ঠ ১৪৩৩, ৭ই জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

রাতের আঁধারেও শীতার্তদের পাশে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) অধিনায়ক

মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক।

মাহিদুল ইসলাম ফরহাদ

চাঁপাইনবাবগঞ্জসহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় তীব্র শৈত্যপ্রবাহে যখন জনজীবন বিপর্যস্ত, তখন মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক।

বিগত কয়েকদিন ধরে তাপমাত্রা ৮–৯ ডিগ্রিতে নেমে যাওয়ায় শীতের তীব্রতায় সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েন দুঃস্থ, ছিন্নমূল ও অসহায় মানুষ। তাদের কষ্ট লাঘবের উদ্দেশ্যে গত ১১ জানুয়ারি কোনো প্রকার প্রচার ছাড়াই, লোকচক্ষুর আড়ালে রাতের আঁধারে শিবগঞ্জ উপজেলার দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় সরেজমিনে উপস্থিত হন মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক। এ সময় তিনি নিজ হাতে শীতার্ত মানুষের দ্বারে দ্বারে গিয়ে উষ্ণতার প্রতীক হিসেবে কম্বল বিতরণ করেন।

হঠাৎ এমন মানবিক সহায়তা পেয়ে সুবিধাভোগীরা আবেগাপ্লুত হয়ে পড়েন এবং বিজিবির প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। এই ব্যতিক্রমী উদ্যোগে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক প্রশংসা ও ইতিবাচক সাড়া লক্ষ্য করা গেছে।

স্থানীয়দের মতে, মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) অধিনায়কের এই নীরব কিন্তু মানবদরদী কর্মকাণ্ড বিজিবির ভাবমূর্তি আরও উজ্জ্বল করেছে এবং সমাজের বিত্তবান ও প্রভাবশালীদেরও অসহায় মানুষের পাশে দাঁড়াতে অনুপ্রাণিত করবে।

মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…

১লা মে ২০২৬ ভোর ০৪:৪০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে দুই সাংবাদিককে পিটিয়ে জখম

৩০শে এপ্রিল ২০২৬ বিকাল ০৪:৫৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা সেতুতে টোল আদায় বন্ধের দাবিতে মানববন্ধন