রবিবার, ২৩শে জ্যৈষ্ঠ ১৪৩৩, ৭ই জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

বান্দরবানে নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষে কেএনএফ ২ সদস্যের মৃত্যু

ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক

বান্দরবানে নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষে ২ কেএনএফ সদস্যের মৃত্যু ছবি: সংগৃহীত বান্দরবানে সেনাবাহিনীর সাথে সংঘর্ষে কুকিচিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) দুই সদস্য মারা গেছে। এ সময় দু’জনকে আটক করা হয়।

রবিবার (২৮ এপ্রিল) ভোরে রুমা উপজেলার দুর্গম রেমাক্রি প্রাংসা ইউনিয়নের বাকত্লাই এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, নিহতদের মরদেহ উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতাল মর্গে নিয়ে আসা হচ্ছে। বর্তমানে ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

অভ্যন্তরীণ সড়কগুলোতে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। সেখানে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনী তল্লাশি চালাচ্ছে। ওই এলাকায় সেনাবাহিনীর সাথে কেএনএফ'র মধ্যে ছয় ঘণ্টাব্যাপী সংঘর্ষে চলে।

এ ঘটনার পর সেখান থেকে কেএনএফ-এর পোশাক পরা দু’জনের মরদেহ উদ্ধার করা হয়। ওই এলাকা তল্লাশি করে আটক করা হয় আরো দুই সদস্যকে।

কারাগারে নিরাপত্তা বাহিনী ও পুলিশ জানায়, রাত ১২টার পর থেকে থানচি লিক্রে সড়কের বাকত্লাই এলাকায় দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনী সেখানে অভিযান চালায়।

সেখানে ছয় ঘণ্টাব্যাপী যুদ্ধের পর দু’জনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়। তল্লাশি চালিয়ে আটক সদস্যদের বান্দরবান জেলা সদরে নিয়ে আসা হচ্ছে।

উল্লেখ্য, গেল ২ ও ৩ এপ্রিল কেএনএফ বান্দরবানের রুমা ও থানচি উপজেলার সোনালী ও কৃষি ব্যাংকের ৩টি শাখায় হামলা চালিয়ে অস্ত্র, গুলি ও টাকা লুট করে।

এ ঘটনার পর সেখানে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনী অভিযান চালাচ্ছে। এ পর্যন্ত অভিযানে ৮০ জন কেএনএফ সদস্য ও তাদের সহযোগীকে আটক করা হয়েছে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…

১লা মে ২০২৬ ভোর ০৪:৪০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে দুই সাংবাদিককে পিটিয়ে জখম

৩০শে এপ্রিল ২০২৬ বিকাল ০৪:৫৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা সেতুতে টোল আদায় বন্ধের দাবিতে মানববন্ধন