রবিবার, ৮ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

ভোলাহাটে ডাচ বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিংয়ের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত


বি এম রুবেল আহমেদ

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ডাচ বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিংয়ের গ্রাহক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

৫ ফেব্রুয়ারী সোমবার বিকেলে ইমামনগর বাজার সংলগ্ন ইমামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অত্র বিদ্যালয়ের সদ্য সাবেক প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে গ্রাহক সমাবেশ ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাচ বাংলা ব্যাংকের এরিয়া ম্যানেজার মোঃ আব্দুর রাজ্জাক

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলাহাট সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ পিয়ার জাহান, সেলস ম্যানেজার মোঃ সাইদুর রহমান, পাঁচটিকরী আলিম মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা মোঃ আফতাব উদ্দিন, বীরেশ্বর পুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান।

সুজন-সুশাসনের জন্য নাগরিক ভোলাহাট উপজেলা শাখার সাধারণ সম্পাদক বি.এম রুবেল আহমেদের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন মাস্টার এন্টারপ্রাইজ (আউটলেট) এর স্বত্বাধিকারী মোঃ বাইতুল্লাহ আল মামুর।

এসময় ডাচ বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিংয়ের বিভিন্ন পয়েন্টের এজেন্ট, গ্রাহক এবং সুধীজন উপস্থিত ছিলেন। ডাচ বাংলা এজেন্ট ব্যাংকে নিঃসংকোচে টাকা লেনদেন করার জন্য আহবান জানান উপস্থিত ডাচ বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিংয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করে মোনাজাত করা হয়।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…