সোমবার, ৮ই আষাঢ় ১৪৩৩, ২২শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

ভোলাহাটে বিনামূল্যে প্রণোদনা বিতরণ


বি এম রুবেল আহমেদ

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে উপজেলা কৃষি দপ্তরের উদ্দ্যোগে ও উপজেলা প্রশাসনের ২০২৪-২৫ অর্থবছরে প্রণোদনা কর্মসূচীর আওতায় খরিপ-২ মৌসুমে গ্রীষ্মকালীন পেঁয়াজের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলার কৃষকদের মাঝে জোকযস বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার তাহমিদা আক্তার।

মঙ্গলবার (১ অক্টোবর ২০২৪) সকাল সাড়ে ১০ টায় উপজেলার ৪৫০ জন কৃষকদের মাঝে বিনামূল্যে এ উপকরণসমূহ বিতরণ করা হয়। 

এ সময় উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ সুলতান আলীর স্বাগত বক্তব্য রাখেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ আশীষ কুমার দেবনাথ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রতন কুমার নায়েক, মৎস্য কর্মকর্তা ওয়ালিউল ইসলাম,ে আরডিও সবুজ আলী, সমাজসেবা কর্মকর্তা নাসিম উদ্দিন, সাব-রেজিস্টার বিদ্যুৎ কুমার মন্ডল।

উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আক্তারুল ইসলামের সঞ্চালনায় উপসহকারী কর্মকর্তাগণ, বিভিন্ন শ্রেণী পেশাজীবি ও গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন। 

উপজেলা কৃষি কর্মকর্তা সুলতান আলী বলেন, ২০২৪-২৫ অর্থবছরে প্রণোদনা কর্মসূচীর আওতায় গ্রীষ্মকালীন পেঁয়াজ আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য উপজেলার ৪৫০ জন কৃষকদের মাঝে বিনামূল্যে জনপ্রতি পেঁয়াজের বীজ ১ কেজি, ডিএপি ১০ কেজি, এমওপি সার ১০ কেজি, বালাইনাশক ১ প্যাকেট ও পলিনেট ১টি করে কৃষকের মাঝে প্রদান করা হয়েছে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

২ দিন পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…