শুক্রবার, ১১ই বৈশাখ ১৪৩৩, ২৪শে এপ্রিল ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

ভোলাহাটে বিএনপির রাষ্ট্র সংস্কার দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি উপজেলা শাখার আয়োজনে দলটির ৩১ দফা বাস্তবায়ন ও রাষ্ট্র সংস্কার বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার মেডিকেল মোড়ে ভোলাহাট প্রতিবন্ধী বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন গোহালবাড়ী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. রহমত আলী। প্রধান অতিথি ছিলেন- উপজেলা বিএনপির সভাপতি মো. ইয়াজদানী জর্জ। প্রধান বক্তা ছিলেন- উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. মোজাম্মেল হক চুটু। বিশেষ অতিথি ছিলেন- উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আব্দুল কাদের, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আব্দুস সোবহান মাস্টার।

অন্যদের মধ্যে বক্তব্য দেন- ভোলাহাট ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. আজিজুর রহমান, সদস্য সচিব মো. মামুনুর রশিদ, দলদলী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. আবু মোতালেব, জামবাড়িয়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মো. কামরুজ্জামান বাবলু, জেলা যুবদলের গণশিক্ষা বিষয়ক সম্পাদক বিএম রুবেল আহমেদ, ছাত্রদল নেতা মো. মাসুদ, যুবনেতা আজিম।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১০ ঘন্টা ২ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

গোমস্তাপুরে ২ কেজি গাঁজাসহ এক যুবককে গ্রেপ্তার অত:পর…