শুক্রবার, ১১ই বৈশাখ ১৪৩৩, ২৪শে এপ্রিল ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

গোমস্তাপুরে ২ কেজি গাঁজাসহ এক যুবককে গ্রেপ্তার অত:পর আদালতে প্রেরণ


মো:সামিরুল ইসলাম

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২২ এপ্রিল) গোমস্তাপুর থানা পুলিশের একটি চৌকস দল এই অভিযান পরিচালনা করে।পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গোমস্তাপুর থানার একটি দল বুধবার অভিযান চালায়। অভিযানে ২ কেজি গাঁজাসহ মোঃ হাবিবুর রহমান (৩৫) নামে এক যুবককে আটক করা হয়। হাবিবুর রহমান শিবগঞ্জ উপজেলার কানসাট এলাকার গোপালনগর মোড়ের মৃত আব্দুল হামিদের ছেলে।গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে গোমস্তাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে (মামলা নং-২৩, তারিখ: ২২/০৪/২০২৬ খ্রি.)।

গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান:"মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি বজায় রয়েছে। এরই অংশ হিসেবে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম আরও জোরদার করা হবে।

"আটককৃত যুবককে যথাযথ পুলিশি পাহাড়ায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকের শেকড় উপড়ে ফেলতে স্থানীয়দের তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতার আহ্বান জানিয়েছে থানা কর্তৃপক্ষ।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৪ ঘন্টা ৪০ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

গোমস্তাপুরে ২ কেজি গাঁজাসহ এক যুবককে গ্রেপ্তার অত:পর…