বুধবার, ১৪ই শ্রাবণ ১৪৩৩, ২৯শে জুলাই ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

গোমস্তাপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে পালিত হলো বাংলা নববর্ষ ১৪৩৩


মো:সামিরুল ইসলাম

আকাশে-বাতাসে নতুন বছরের আনন্দবার্তা। জরাজীর্ণ সব মুছে দিয়ে নতুনের আহ্বানে গোমস্তাপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে পালিত হলো বাংলা নববর্ষ ১৪৩৩ বঙ্গাব্দ ১লা বৈশাখ।

এই উপলক্ষে মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে গোমস্তাপুর উপজেলা পরিষদ চত্বর থেকে বের হওয়া এক বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে বরণ করে নেওয়া হয় নতুন বছরকে।

সকাল ৯ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সীর নেতৃত্বে এক বিশাল শোভাযাত্রা বের করা হয়। ঢাক-ঢোলের শব্দ আর বাঙালির ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত হয়ে ছোট-বড় সব বয়সী মানুষের অংশগ্রহণে শোভাযাত্রাটি উৎসবের আমেজ ছড়িয়ে দেয়। শোভাযাত্রাটি রহনপুর পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পরিষদ চত্বরে এসে শেষ হয়।

শোভাযাত্রা শেষে পরিষদ চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা বাঙালির ইতিহাস, ঐতিহ্য এবং সংস্কৃতির গুরুত্ব তুলে ধরে তারা বলেন, "পহেলা বৈশাখ আমাদের অসাম্প্রদায়িক চেতনার প্রতীক। সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে এই উৎসব পালনের মাধ্যমে আমরা আমাদের ঐতিহ্যের জয়গান গেয়েছি। নতুন বছর সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ ও সমৃদ্ধি।

"উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন,চাঁপাইনবাবগঞ্জ ০২ আসনের সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভুমি উম্মে সালমা রুমা, অতিরিক্ত পুলিশ সুপার গোমস্তাপুর সার্কেল হাসান তারেক,অফিসার ইনচার্জ গোমস্তাপুর থানা নুরে আলম সহ অফিসার বৃন্দ।

বিকেলে ডাক বাংলা চত্বরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শেষ হবে এই আনন্দঘনআয়োজনের । অপরদিকে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বেসরকারি ও সরকারি প্রতিষ্ঠান নিজ নিজ অবস্থানে দিবসটি সুশৃঙ্খল ভাবে আনন্দ ঘন পরিবেশে পালিত হয়েছে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৬ই জুলাই ২০২৬ রাত ০৯:৫২ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন

২০শে জুন ২০২৬ দুপুর ০২:২৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…