রবিবার, ৮ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নুরে আলম সিদ্দিকী খলিলের প্রস্তুতি ও উন্মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত


গোমস্তাপুর প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার ৭ নং চৌডালা ইউনিয়ন পরিষদ, আগামী নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব নূরে আলম সিদ্দিকী খলিল এলাকাবাসীর দোয়া ও সমর্থন প্রত্যাশী ,আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণের জন্য এক প্রস্তুতি ও উন্মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

চৌডালা উত্তর ইসলাম পুর বাজারের পাশে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন চৌডালা ইউনিয়ন পরিষদের সাবেক (ভারপ্রাপ্ত )চেয়ারম্যান আব্দুল জলিল,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব রবিউল ইসলাম ভবিষ্যৎ, বিশেষ অতিথি হাফেজ আব্দুস সামাদ, হাফেজ মোস্তফা কামাল, হাফেজ এরশাদ ইসলাম, বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজ সেবক আনারুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক হেলাল উদ্দিন।

বক্তারা বলেন আমরা এমন একজন চেয়ারম্যান নির্বাচিত করবো যে জনগণের কাজ করবে।

এ সভায় চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব নূরে আলম সিদ্দিকী খলিল তার পরিকল্পনা, উন্নয়ন ভাবনা এবং ইউনিয়নের সার্বিক অগ্রগতির বিভিন্ন দিক তুলে ধরেন। সভায় এলাকার গণ্যমান্য ব্যক্তি, স্থানীয় নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি এবং সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

তিনি বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে এবং আপনাদের দোয়া ও সমর্থন পেলে আমি বিজয়ী হবো।

আর আমি নির্বাচিত হলে এলাকার উন্নয়নে জনগণের মতামতকে প্রাধান্য দিয়ে উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনার ওপর গুরুত্বারোপ করা হবে।উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণকারীরা ইউনিয়নের রাস্তা-ঘাট, শিক্ষা, স্বাস্থ্যসেবা, কৃষি উন্নয়নসহ বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন।চেয়ারম্যান প্রার্থী এসব সমস্যা সমাধানে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

সভা শেষে মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাসুম বিল্লাহ, এবং সবার সুস্বাস্থ্য কামনা করেন।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…