শনিবার, ১২ই বৈশাখ ১৪৩৩, ২৫শে এপ্রিল ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

জাতীয় শিক্ষা সপ্তাহে রাজশাহী বিভাগে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হিসেবে সম্মাননা পেলেন চাঁপাইনবাবগঞ্জের অধ্যক্ষ ড. তরু


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উপলক্ষে রাজশাহী বিভাগীয় পর্যায়ে বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের সম্মাননা প্রদান করা হয়েছে।

এ আয়োজনে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান (কলেজ) হিসেবে সম্মাননা পেয়েছেন চাঁপাইনবাবগঞ্জের আদিনা ফজলুল হক সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. সৈয়দ মো. মোজাহারুল ইসলাম তরু।

বুধবার (২২ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় রাজশাহী বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে এ সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

রাজশাহী বিভাগের কমিশনার ড. আ.ন.ম বজলুর রশীদ শ্রেষ্ঠদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী অঞ্চলের পরিচালক প্রফেসর মোহা. আসাদুজ্জামান। এ সময় শিক্ষা সংশ্লিষ্ট বিভিন্ন কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

জানা যায়, শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান ও সাফল্যের স্বীকৃতি হিসেবে বিভাগীয় পর্যায়ে এ সম্মাননা প্রদান করা হয়।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১৭ ঘন্টা ২ মিনিট পূর্বে / গোমস্তাপুর উপজেলা

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নুরে আলম…