রবিবার, ২৩শে জ্যৈষ্ঠ ১৪৩৩, ৭ই জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁদপুরে যুবকের পায়ুপথ থেকে বের হলো ৬ ইঞ্চি ডাব

ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক

চাঁদপুরের শাহরাস্তিতে অস্ত্রোপচারের মাধ্যমে ৪৫ বছর বয়সী এক যুবকের পায়ুপথের ভেতর থেকে ৬ ইঞ্চি ডাব বের করা হয়েছে।

শনিবার (১৩ এপ্রিল) দুপুরে উপজেলার ওয়ারুক বাজারস্থ মেডিল্যাব হসপিটাল এন্ড ট্রমা সেন্টার হাসপাতালের অপারেশন থিয়েটারে একঘণ্টা চেষ্টা চালিয়ে চিকিৎসকরা ওই ডাব অপসারণ করতে সক্ষম হন।

হাসপাতাল ও রোগীর স্বজন সূত্রে জানা যায়, দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের একটি গ্রামের যুবক তার পায়ুপথে দুর্ঘটনাবশত ডাবটি ঢুকে যায়।

এক্স-রে করে ডাবটি অনেক বড় দেখলে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডা. আরিফ উল হাসান অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন।

পরে চিকিৎসকদের একটি টিম একঘণ্টা চেষ্টা চালিয়ে ওই ডাবটি বের করতে সক্ষম হন। হাসপাতালে আগত আরেক রোগীর স্বজন মো. শেখ ফরিদ জানান, অপারেশনের পর বের হওয়া ডাবের আকার দেখে তিনি তাজ্জব বনে গেছেন।

এ ঘটনায় রোগী বা তার সঙ্গে আগত স্বজনরা গণমাধ্যমের সামনে কোনো মন্তব্য করতে রাজি হননি।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…

১লা মে ২০২৬ ভোর ০৪:৪০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে দুই সাংবাদিককে পিটিয়ে জখম

৩০শে এপ্রিল ২০২৬ বিকাল ০৪:৫৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা সেতুতে টোল আদায় বন্ধের দাবিতে মানববন্ধন