রবিবার, ৭ই আষাঢ় ১৪৩৩, ২১শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিজয়ী নৌকার জিয়াউর রহমান

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিজয়ী নৌকার জিয়াউর রহমান

সারওয়ার জাহান

দ্বাদশ সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-২ (ভোলাহাট-গোমস্তাপুর-নাচোল) আসনে ৪৮ হাজার ৬০৬ ভোটের ব্যবধানে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন নৌকার প্রার্থী মু.জিয়াউর রহমান। তিনি ভোট পেয়েছেন ১ লাখ ১৫ হাজার ৫১ ভোট। তাঁর নিকটতম স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতিকের মুহা. গোলাম মোস্তফা বিশ্বাস ৬৬ হাজার ৪৪৫ ভোট পেয়েছেন। এই আসনের ভোলাহাট, গোমস্তাপুর, নাচোল উপজেলার স্ব-স্ব সহকারী রিটার্নিং কর্মকর্তা এ ফল ঘোষণা করেন।

গোমস্তাপুর উপজেলায় ফল ঘোষণা করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নিশাত আনজুম অনন্যা। সকাল ৮ থেকে বিকেল চারটা পর্যন্ত বিরতিভাবে শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। তবে কোথায় কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। এছাড়া এই আসনে অন্য প্রতিদ্বন্দ্বি প্রার্থীর মধ্যে বাংলাদেশ কংগ্রেস (ডাব) প্রতিকের আব্দুল্লাহ আল মামুন ৯০৭ ভোট, জাতীয় পার্টি (লাঙ্গল) প্রতিকের মোহাঃ আব্দুর রশিদ ২ হাজার ১০৬ ভোট , বিএনএফ (টেলিভিশন) প্রতিকের মোঃ আজিজুর রহমান ২৭২ ভোট পেয়েছেন।

উল্লেখ্য, চাঁপাইনবাবগঞ্জ-২ ( ভোলাহাট-গোমস্তাপুর-নাচোল) আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৩১ হাজার ৪২ জন। পুরুষ ভোটার ২ লাখ ১৪ হাজার ১৮২ জন ও নারী ভোটার ২ লাখ ১৬ হাজার ৮৫৯ জন। এছাড়া তৃতীয় লিঙ্গের ১ জন।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১৬ ঘন্টা ৫ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…