বৃহঃস্পতিবার, ২২শে আশ্বিন ১৪৩৩, ৮ই অক্টোবর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

নাচোলে বেহাল সড়ক পরিদর্শন, দ্রুত সংস্কারের আশ্বাস মেয়র প্রার্থী মনিরুল ইসলাম


নাসিম আলী,স্টাফ রিপোর্টার

চাঁপাইনবাবগঞ্জের নাচোল পৌরসভার গোডাউনপাড়া এলাকার বাবুর বাড়ির পাশের মসজিদ থেকে গোরস্থান পর্যন্ত সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। সড়কটির সংস্কার না হওয়ায় স্থানীয় বাসিন্দাদের চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

স্থানীয় জনগণের দুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে মাননীয় সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমানের নির্দেশনায় সম্প্রতি সড়কটি সরেজমিনে পরিদর্শন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নাচোল পৌরসভার আমির ও মেয়র পদপ্রার্থী মো. মনিরুল ইসলাম এবং পৌর সার্ভেয়ার মো. আরিফুল ইসলাম।

পরিদর্শনকালে তাঁরা সড়কটির বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করেন এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। এ সময় সড়কটির বেহাল দশা ও জনসাধারণের দুর্ভোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়।

পরিদর্শন শেষে নেতৃবৃন্দ জানান, স্থানীয় জনগণের দীর্ঘদিনের ভোগান্তি নিরসনে সড়কটির কাজ অতি দ্রুত শুরু করার উদ্যোগ নেওয়া হবে। দ্রুত সড়ক সংস্কারের আশ্বাস পেয়ে স্থানীয় বাসিন্দারা সন্তোষ প্রকাশ করেন।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…

২৬শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:১৬ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে জেলা আইনশৃঙ্খলা কমিটির বিশেষ সভা