সোমবার, ৮ই অগ্রহায়ণ ১৪৩৩, ২৩শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

নাচোল বাজারপাড়ায় জলাবদ্ধতা ও বর্জ্য সমস্যার স্থায়ী সমাধানের আশ্বাস


নাসিম আলী,স্টাফ রিপোর্টার

নাচোল পৌরসভার বাজারপাড়া হাটচাতালে উপযুক্ত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় দীর্ঘদিন ধরে পানি নিষ্কাশন ও ময়লা-আবর্জনা জমে জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে। এ সমস্যা নিরসনে স্থানটি সরেজমিনে পরিদর্শন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নাচোল পৌরসভার আমীর ও মেয়র পদপ্রার্থী মো. মনিরুল ইসলাম এবং পৌর প্রকৌশলী মো. আশরাফুল হোসেন।

জাতীয় সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমানের নির্দেশনায় সম্প্রতি তারা বাজারপাড়া হাটচাতাল এলাকা পরিদর্শন করেন। এ সময় দীর্ঘদিনের জলাবদ্ধতা, অপর্যাপ্ত পানি নিষ্কাশন ব্যবস্থা এবং ময়লা-আবর্জনা জমে থাকার কারণে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের দুর্ভোগের বিষয়টি সরেজমিনে পর্যালোচনা করা হয়।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নাচোল পৌরসভার নায়েবে আমীর ডা. মো. রফিকুল ইসলাম, এনসিপির উপজেলা সভাপতি মো. ইলিয়াস হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পরিদর্শন শেষে উপস্থিত নেতৃবৃন্দ ও পৌরসভার সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, বাজারপাড়ার দীর্ঘদিনের পানি নিষ্কাশন ও বর্জ্য ব্যবস্থাপনার সমস্যা স্থায়ীভাবে সমাধানের লক্ষ্যে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে। একই সঙ্গে প্রয়োজনীয় ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলা ও পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা বাস্তবায়নের আশ্বাস দেওয়া হয়।

স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা দীর্ঘদিনের এই সমস্যা দ্রুত সমাধানের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং দ্রুত কার্যকর ব্যবস্থা বাস্তবায়নের প্রত্যাশা ব্যক্ত করেছেন।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…