রবিবার, ৭ই আষাঢ় ১৪৩৩, ২১শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

নবাবগঞ্জ সরকারি কলেজে পিঠা উৎসব


কামাল সুকরানা

উৎসবমুখর পরিবেশে চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ সরকারি কলেজ ক্যাম্পাস চত্বরে অনুষ্ঠিত হয়েছে পিঠা উৎসব। স্টলে স্টলে সারি সারি পিঠার মনোমুগ্ধকর প্রদর্শন। কেউ বানিয়েছেন নকেউ বানিয়েছেন জামাই পিঠা, কেউবা বানিয়েছেন মুইঠা, তেলপিঠা, বকুল পিঠা, রাজদৌলা পিঠা, মাছ পিঠা, ও কদম পুলি পিঠাসহ নানা নামের ও রংয়ের মুখরোচক পিঠা।

আজ বুধবার সকালে কলেজ কর্তৃপক্ষের আয়োজনে এ পিঠা উৎসবের উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোঃ আব্দুল ওদুদ। এসময় তিনি বলেন, হারিয়ে যাওয়া গ্রাম বাংলার ঐতিহ্য তুলে ধরতে নতুন প্রজন্মের পরিচিতি ঘটাতে এ ধরনের উৎসবের আয়োজন করা হয়েছে। এর সাথে জড়িয়ে আছে গ্রাম-বাংলার ঐতিহ্য। এই উৎসবের মধ্য দিয়ে বাঙালি ঐতিহ্য ও সংস্কৃতি ছড়িয়ে পড়–ক সবার প্রাণে। উৎসবের আয়োজক অধ্যক্ষ প্রফেসর ড. সৈয়দ মোজাহারুল ইসলাম জানান, মূলত হারিয়ে যাওয়া গ্রাম বাংলার ঐতিহ্য তুলে ধরতে এবং সংস্কৃতির সাথে নতুন প্রজন্মের পরিচয় ঘটাতে প্রথমবারের মতো এ উৎসবের আয়োজন করা হয়েছে। পিঠা উৎসবে বসে হরেক রকমের পিঠার মেলা। শিক্ষার্থীদের তৈরিকৃত এসব পিঠা দেখতে স্টলে স্টলে ভিড় করে দর্শনার্থীরা। পরে শিক্ষার্থীদের হাতে বিভিন্ন রকমের তৈরী পিঠার স্টলগুলো পরিদর্শন করেন অতিথিরা। এতে কলেজের হিসাব বিজ্ঞান, ইতিহাস, উদ্ভিদ বিজ্ঞান, প্রাণীবিদ্যা, গণিত ও বাংলাসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা ৩৮ টি স্টল নিয়ে পিঠা উৎসবে অংশগ্রহণ করেন।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১৬ ঘন্টা ১০ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…