রবিবার, ৭ই আষাঢ় ১৪৩৩, ২১শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

শিবগঞ্জে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর গোলাম আরিফ টিপুর তৃতীয় জানাজা অনুষ্ঠিত


আব্দুল কাদির

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর ও ভাষাসৈনিক গোলাম আরিফ টিপুর তৃতীয় জানাযার নামাজ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের নিজ এলাকায় অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে রানীহাটি ঈদগাহ মাঠে জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। জানাযায় জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন ও পুলিশ সুপার ছাইদুল হাসানসহ স্থানীয় গন্যমাণ্য ব্যক্তি, আত্মীয়-স্বজন ও তার রাজনৈতিক সহযোদ্ধারা অংশ নেন। এর আগে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করেন। শিবগঞ্জ উপজেলার কমলাকান্তপুরে ১৯৩১ সালের ২৮ আগস্ট জন্মগ্রহণ করেন গোলাম আরিফ টিপু। তাঁর শৈশবের অনেকটা সময় কেটেছে এই এলাকায়। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে এই এলাকায়। গোলাম আরিফ টিপুকে শেষবারের মতো এক নজর দেখার জন্য দূরদূরান্ত থেকে লোক এসেছেন। অনেকেই স্মৃতিচারণ করতে গিয়ে কান্নায় ভেঙ্গে পড়েন। জানাজা শেষে গোলাম আরিফ টিপুর মরদেহ নেয়া হয়েছে রাজশাহীতে। সেখানে আরেকটি জানাজা শেষে ঢাকায় শহীদ বুদ্ধিজীবি করবস্থানে দাফন করা হবে। 

মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

২০ ঘন্টা ২৬ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…