বুধবার, ১৩ই শ্রাবণ ১৪৩৩, ২৯শে জুলাই ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে, প্রতিবাদ সভা


আব্দুল কাদির

চাঁপাইনবাবগঞ্জে কর্মরত চ্যানেল ওয়ানের জেলা প্রতিনিধি তারেক রহমান ও মাই টিভির জেলা প্রতিনিধি সাংবাদিক তারেক আজিজের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে শিবগঞ্জ ডাক বাংলোর সামনে স্থানীয় সাংবাদিকরা এ কর্মসূচির আয়োজন করেন। প্রতিবাদ সভায় বক্তারা তীব্র নিন্দা ও উদ্বেগ প্রকাশ করে বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর এ ধরনের ন্যাক্কারজনক হামলা অত্যন্ত দুঃখজনক ও উদ্বেগজনক। এটি শুধু একজন সাংবাদিকের ওপর হামলা নয়, বরং স্বাধীন গণমাধ্যম ও বাকস্বাধীনতার ওপর সরাসরি আঘাত।

বক্তারা আরও বলেন, সাংবাদিক তারেক রহমান ও তার সহকর্মীদের ওপর হামলাকারীরা সমাজের চিহ্নিত সন্ত্রাসী। তাদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। প্রতিবাদ সভা থেকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেফতারের দাবি জানানো হয়।

এ সময় বক্তব্য রাখেন, মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি শহিদুল ইসলাম রনি, এসএ টিভির জেলা প্রতিনিধি আহসান হাবিব ও দৈনিক নয়াদিগন্তের প্রতিনিধি জালাল উদ্দীন।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৬ই জুলাই ২০২৬ রাত ০৯:৫২ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন

২০শে জুন ২০২৬ দুপুর ০২:২৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…