রবিবার, ৭ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে মহিলা ওয়ার্ড থেকে রোগীর স্বজনের মোবাইল চুরি, ১০ মিনিটে উদ্ধার করেছে আনসার সদস্যরা


আব্দুল কাদির

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মহিলা ওয়ার্ড থেকে রোগীর স্বজনের একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন চুরির ১০ মিনিটের মধ্যেই তা উদ্ধার করেছে হাসপাতালের দায়িত্বে থাকা আনসার সদস্যরা।

এ ঘটনায় সোহেল রানা নামে এক যুবককে আটক করে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।বুধবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১ নম্বর মহিলা ওয়ার্ডে এ ঘটনা ঘটে।ভুক্তভোগী মোছা. তানভীর নূর নুপুর, তাঁর সন্তান পেটব্যথায় অসুস্থ হওয়ায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। রাতে তিনি কিছুটা ঘুমিয়ে পড়েন।

এ সময় তাঁর অ্যান্ড্রয়েড মোবাইল ফোনটি চার্জে লাগানো ছিল। ঘুম থেকে উঠে দেখতে পান, ফোনটি চার্জার থেকে নিয়ে যাওয়া হয়েছে। পরে পাশের বেডে থাকা এক রোগীর স্বজনের কাছে বিষয়টি জানতে চাইলে তিনি জানান, এক যুবক এসে ফোনটি নিয়ে চলে গেছে।

ঘটনার পরপরই হাসপাতালের দায়িত্বে থাকা আনসার সদস্যদের বিষয়টি জানানো হয়। খবর পেয়ে আনসার সদস্যরা দ্রুত হাসপাতালের বিভিন্ন স্থানে তল্লাশি শুরু করেন। প্রায় ১০ মিনিটের মধ্যেই সোহেল রানাকে আটক করে তাঁর কাছ থেকে চুরি হওয়া মোবাইল ফোনটি উদ্ধার করা হয়। পরে মোবাইল ফোনটি ভুক্তভোগীর কাছে হস্তান্তর করা হয়।

আটক সোহেল রানা শিবগঞ্জ উপজেলার বাডুনগাঁও গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। তাঁর বিস্তারিত পরিচয় যাচাই করা হচ্ছে।

শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আনসার দলের এপিসি আবুল কালাম আজাদ বলেন, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আনসার সদস্যদের একটি দল ঘটনাস্থলে যায়। পুরো স্বাস্থ্য কমপ্লেক্সে তল্লাশি চালিয়ে প্রায় ১০ মিনিটের মধ্যে অভিযুক্তকে শনাক্ত করে আটক করা হয়। পরে তাঁর কাছ থেকে চুরি হওয়া মোবাইল ফোনটি উদ্ধার করে মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে।

”উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা পাপিয়া খাতুন বলেন, “রাতে তাৎক্ষণিক খবর পেয়ে আনসার সদস্যরা ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে আটক করেন। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

”এ বিষয়ে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজির আহমেদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জুম মিটিংয়ে থাকার কারণে এ বিষয়ে বক্তব্য দিতে পারেননি।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…