বুধবার, ১৩ই শ্রাবণ ১৪৩৩, ২৯শে জুলাই ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

শিবগঞ্জে ওয়ার্ল্ড ভিশন-ইউনিসেফের আয়োজনে পিটিএ কমিটির সক্ষমতা বৃদ্ধি সভা অনুষ্ঠিত


আব্দুল কাদির

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা উপজেলার কানসাট ইউনিয়নের বিশ্বনাথপুর আব্বাস বাজার এলাকায় অবস্থিত কানসাট ইউ.এন্ড.এম.আর.এম বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে প্যারেন্টস-টিচার অ্যাসোসিয়েশন (পিটিএ) কমিটির সক্ষমতা বৃদ্ধি বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ মে) সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত এ সভা অনুষ্ঠিত হয়। সভার আয়োজন করে এসএসবিসি প্রকল্প, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও ইউনিসেফ।

সভায় শিক্ষক, অভিভাবক ও পিটিএ কমিটির সদস্যরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, পিটিএ কমিটির কার্যক্রমের মাধ্যমে বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন, শিক্ষক-অভিভাবকের মধ্যে জবাবদিহিতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ করা সম্ভব। বিশেষ করে স্কুলগামী মেয়েদের বাল্যবিবাহ প্রতিরোধে পিটিএ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কানসাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেফাউল মূলক। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের অফিস সহকারী ইয়াকুব আলী। সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম (সজল)। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এসএসবিসি প্রকল্পের জেলা প্রোগ্রাম অফিসার উত্তম মন্ডল।

এছাড়াও উপস্থিত ছিলেন মনোনীত অভিভাবক রানাউল ইসলাম রানা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হেলথ ইন্সপেক্টর (এইচআই) সাদিকুল ইসলাম, সিপি কমিটির সদস্য মোঃ সেলিম রেজা, কানসাট ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য, সহকারী শিক্ষক শামীমুর রহমান, ধর্মীয় প্রতিনিধি মাওলানা আব্দুস সোবহান ও যুব ফোরামের সভাপতি মোঃ ইসারুল হক, ও মাসুদ রানাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা আরও বলেন, পিটিএ কমিটির কার্যক্রম সক্রিয় না থাকলে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ব্যাহত হয়, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে সমন্বয় কমে যায় এবং শিক্ষার্থীদের ঝরে পড়া ও বাল্যবিবাহের প্রবণতা বৃদ্ধি পায়।সভা শেষে শিক্ষক ও অভিভাবকদের মাঝে একটি ইতিবাচক মেলবন্ধন তৈরি হয় বলে আয়োজকরা জানান। এর মাধ্যমে শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি, লেখাপড়ার মানোন্নয়ন এবং বিদ্যালয়মুখী পরিবেশ আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৬ই জুলাই ২০২৬ রাত ০৯:৫২ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন

২০শে জুন ২০২৬ দুপুর ০২:২৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…