শনিবার, ১২ই বৈশাখ ১৪৩৩, ২৫শে এপ্রিল ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

শিবগঞ্জে জামে মসজিদের পুন:নির্মাণ কাজের উদ্বোধন

ছবি: জামে মসজিদের পুন:নির্মাণ কাজ শুরু

আব্দুল কাদির

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে তেলকুপি বাজার জামে মসজিদের পুন:নির্মাণ কাজ শুরু হয়েছে।

শনিবার দুপুরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে সামাজিক অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় ১৯ লাখ টাকা ব্যয়ে এই মসজিদের পুন:নির্মাণ কাজের উদ্বোধন করেন সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল।

পরে তেলকুপি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল।

তেলকুপি বাজার জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক ড. দেলোয়ার হোসেন ডীনের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দাইপুখুরিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলোমগীর রেজা, শাহাবাজপুর ইউনিয়ন যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ইফতেখার আলম বাবু, জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক রমজান আলী ও আওয়ামী লীগ নেতা খাইরুল আলম প্রমূখ।

মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ ঘন্টা ৪৮ মিনিট পূর্বে / গোমস্তাপুর উপজেলা

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নুরে আলম…

২১ ঘন্টা ৪৬ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

গোমস্তাপুরে ২ কেজি গাঁজাসহ এক যুবককে গ্রেপ্তার অত:পর…