শনিবার, ৬ই আষাঢ় ১৪৩৩, ২০শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

মহানন্দা নদীতে ডুবে প্রাণ গেল এক শিশুর


বি এম রুবেল আহমেদ

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার মহানন্দা নদীতে গোসল করতে নেমে এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১৮ মে) দুপুরে উপজেলার গোহালবাড়ী ইউনিয়নের মহানন্দা নদীর বজরাটেক বাগানঘাট্টি ঘাটে গোসল করতে গিয়ে পানির নিচে তলিয়ে মৃত্যু হয়। 


স্থানীয়রা জানান, মৃত শিশু উপজেলার দলদলী ইউনিয়নের পীরগাছি গ্রামের জোহর আলীর মেয়ে সোনীয়া (১২)। বজরাটেক মুন্সিগঞ্জ গ্রামের নানা জমিরুদ্দিনের বাড়ি বেড়াতে এসে দুপুরের দিকে মহানন্দা নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায়। পরে স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের টিম উদ্ধার করে মেডিকেলে নিয়ে যায়। স্থানীয়রা বলেন গত ২০২৪ সালের ৬ এপ্রিল একই স্থানে দুজন শিশু ডুবে মারা যায়।


ভোলাহাট ফায়ার সার্ভিসের টিম লিডার মো. ফরিদ উদ্দিন বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহয়তায় শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  নিয়ে যায়। ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত মেডিকেল অফিসার ডাঃ মোঃ রাহাত মৃত ঘোষণা করেন।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৭ ঘন্টা ১৫ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…