রবিবার, ৮ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জে সিমান্তে ভারতীয় গরুসহ ৫ জন চোরাকারবারী আটক

ছবি: গ্রেফতারকৃত আসামী ভারতীয় নাগরিক

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বাংলাদেশে পদ্মা নদীর অভ্যন্তরে ভারতীয় ৩টি গরুসহ ৫জন চোরাকারবারি গ্রেফতার করেছে ৫৩ বিজিবি। 

গতকাল ভোর ৪ টার সময় চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন ৫৩ বিজিবি'র সীমান্তবর্তী রঘুনাথপুর বিওপি এলাকায় তাদের আটক করা হয়। 

৫৩ বিজিবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানায় গতকাল ভোর ৪টার সময় ভারত হতে ৩ টি নৌকা বাংলাদেশের পদ্মা নদীর অভ্যন্তরে প্রবেশ করে। নৌকা ৩টির গতিবিধি সন্দেহজনক হলে বিজিবি ২টি নৌকাকে চ্যালেঞ্জ করে আটক করে। অপর একটি নৌকা ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি নৌকা ২টি তল্লাশী করার সময় চোরাকারবারিরা হাসুয়া, দেশীয় দাঁ দিয়ে বিজিবি সদস্যদের আক্রমন করতে উদ্ধত হলে বিজিবি সদস্য উর্দ্ধতন কর্তৃপক্ষের আদেশে কোন প্রকার আগ্নেয় অস্ত্রের ব্যবহার ছাড়াই আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে নৌকা দুটি তল্লাশী করে ৩টি হাসুয়া, দেশীয় দাঁ, ৩টি ভারতীয় গরুসহ ৫জন চোরাকারবারি কে আটক করে। আটককৃত ব্যক্তিরা নিজেদের ভারতীয় নাগরিক বলে দাবী করেন।

আটককৃত আসামি হচ্ছে ভারতের মুর্শিদাবাদের সারফরাজ ইসলাম (১৮), আসলাম শেখ (১৮), দ্বীপ সিংহ (২৩), রনি মহালদার (১৭) ওলিল মহালদার (১৮)।

এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মনির-উজ-জামান, পিএসসি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বিজিবি সর্বদা সচেষ্ট রয়েছে এবং এই কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি বলেন চোরাকারবারীদের ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়াসহ শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হবে এবং প্রতিপক্ষ বিএসএফকে প্রতিবাদলিপি প্রেরণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…