শনিবার, ৬ই আষাঢ় ১৪৩৩, ২০শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জ থেকে আন্ত:নগর ট্রেন চালুর দাবীতে রেলপথ অবরোধ ও স্বারকলিপি প্রদান


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

ঢাকার সঙ্গে চাঁপাইনবাবগঞ্জে পদ্মা,ধুমকেতুসহ ৪ টি আন্ত:নগর ট্রেন চালুর দাবিতে রেলস্টেশনে ট্রেন অবরোধ করে বিক্ষোভ করেছে চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতি ঢাকাসহ জেলার সর্বস্তরের মানুষ।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে তারা মল্লিকা কমিউটার এক্সপ্রেস ট্রেন অবরোধ করে এ কর্মসূচি পালন করে। অবরোধের কারনে মল্লিকা কমিউটার ট্রেনটি ৪০ মিনিট দেরিতে ১০টা ৪০ মিনিটে চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশন থেকে রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে গেছে। পরে বেলা ১২ টায় জেলা জেলা প্রশাসকের কাছে স্বারকলিপি প্রদান করেন তারা।

বক্তারা বলেন, রাজশাহী থেকে ঢাকাগামী চারটি আন্তঃনগর ট্রেন ধূমকেতু, পদ্মা, সিল্কসিটি ও মধুমতি এক্সপ্রেস চলাচল করে। অথচ সুযোগ থাকা সত্ত্বেও এই ট্রেনগুলো চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত বর্ধিত করা হচ্ছে না। চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী একমাত্র ট্রেন হিসেবে চলাচল করে বনলতা এক্সপ্রেস। রেল কর্তৃপক্ষের উদাসীনতা ও আঞ্চলিক বৈষম্য মনোভাবের কারণে চাঁপাইনবাবগঞ্জবাসী রেল যোগাযোগ থেকে বঞ্চিত হয়ে আসছে। দ্রুত সময়ের মধ্যে রেলের সমস্যা সমাধান না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচির হুঁসিয়ারি দেন বক্তারা।

এ সময় বক্তব্য রাখেন,বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের আমীর নুরুল ইসলাম বুলবুল, সাবেক সংসদ সদস্য লতিফুর রহমান, ঢাকাস্থ্য চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতির সাধারন সম্পাদক অ্যাডভোকেট মো. দেলওয়ার হোসেন, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুখলেসুর রহমান,সুশাসনের জন্য নাগরিক (সুজন)জেলা শাখার সাধারন সম্পাদক মনোয়ার হোসেন জুয়েলসহ জেলার বিশিষ্ট নাগরিকবৃন্দ।

আন্দোলনকারীদের দাবি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তারা আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আশ্বাস দেন। পরে আশ্বাসের ভিত্তিতে অবরোধকারীরা কর্মসূচি প্রত্যাহার করলে প্রায় ৪০ মিনিট পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে বলে জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশন মাস্টার ওবায়দুল্লাহ ।

পরে জেলা প্রশাসনের মাধ্যমে রেলপথ মন্ত্রনালয়ের উপদেষ্টা বরাবর স্বারকলিপি দেয়া হয়।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৫০ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…