বুধবার, ১৪ই শ্রাবণ ১৪৩৩, ২৯শে জুলাই ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জের এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

ভিসি’র পদত্যাগ দাবিতে ছাত্র আন্দোলনের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। 

রোববার (২৫আগষ্ট) রাতে ট্রাস্টিবোর্ডের নির্দেশে ছুটি ঘোষণা করেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। রেজিষ্ট্রার মনিরুল ইসলাম রিন্টু এ তথ্য নিশ্চিত করেছেন। 

মনিরুল ইসলাম রিন্টু জানান, এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় বোর্ড অব ট্রাস্টিজের সিদ্ধান্ত অনুযায়ী অনিবার্য কারণে ২৫ আগস্ট থেকে অনির্দিষ্টকালের জন্য ছুটি ঘোষণা করা হয়।

এর আগে বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. এবিএম রাশেদুল হাসানের পদত্যাগের দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। রোববার এসব কর্মসূচির কারণে বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি এক্সিম ব্যাংক ও ব্যাংকের এটিএম বুথের কার্যক্রমও বন্ধ হয়ে যায়। আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণার পর কর্মসূচি নিয়ে সিদ্ধান্ত নিতে বৈঠকে বসবেন তারা। 

এদিকে রাতে আন্দোলনকারী শিক্ষার্থীরা চাঁপাইনবাবগঞ্জ শহরের পাঠানপাড়ায় ভিসি এবিএম রাশেদুল হাসানের বাসভবনে হানা দেন। এ সময় ভুয়া কিছু কাগজপত্র, মদের বোতল ও ধারালো অস্ত্রসহ দুইজনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার (ওসি) এস এম জাকারিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৬ই জুলাই ২০২৬ রাত ০৯:৫২ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন

২০শে জুন ২০২৬ দুপুর ০২:২৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…