শনিবার, ৭ই ভাদ্র ১৪৩৩, ২২শে আগস্ট ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

শিবগঞ্জে তিনদিনব্যাপি ভূমি মেলার উদ্বোধন


আব্দুল কাদির

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে তিনদিনব্যাপি শুরু হয়েছে ভূমি মেলা। রোববার সকালে উপজেলা ভূমি অফিসের আয়োজনে ও ভূমি সংস্কার বোর্ড-ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সহযোগিতায় ভূমি অফিস চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সেখানে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।

সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজাহার আলী।

এ সময় তিনি বলেন, ভূমি-সংক্রান্ত সেবাকে সহজ ও ডিজিটাল করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মেলায় কর পরিশোধ, নামজারি, খতিয়ান যাচাই ও মৌজা মানচিত্র প্রদানের সুবিধা রয়েছে।

এতে আরো বক্তব্য রাখেন, দূর্লভপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম আজম, বীরমুক্তিযোদ্ধা বজলুর রশিদ সনু, শিবগঞ্জ বণিক সমিতির সভাপতি ইউসুফ আলী, ছাত্র প্রতিনিধি শাহাদাত ও আল বশরী সোহান প্রমূখ।

এ মেলাটি ছিল প্রাণবন্ত ও উৎসবমুখর। সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রাঙ্গণটি হয়ে ওঠে প্রাণচঞ্চল। এছাড়া ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সেবাও প্রদর্শিত হয়, যা নিয়ে সাধারণ মানুষের আগ্রহ ছিল চোখে পড়ার মতো। শেষে আয়োজন করা হয় ভূমি বিষয়ক কাওয়ালি গান, ছোটদের কুইজ প্রতিযোগিতাসহ সাংস্কৃতিক পরিবেশনা।

মেলা চলবে ২৭ মে পর্যন্ত।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৬ই জুলাই ২০২৬ রাত ০৯:৫২ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন

২০শে জুন ২০২৬ দুপুর ০২:২৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…