সোমবার, ৯ই অগ্রহায়ণ ১৪৩৩, ২৩শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চ্যারিটি ব্লাড ইউনিটের আলোচনা সভা অনুষ্ঠিত


মারুফ হোসেন

 চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবী সংগঠন চ্যারিটি ব্লাড ইউনিটের আলোচনা সভা ও ভোজ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (০৬ সেপ্টেম্বর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের দ্বিতীয় মহানন্দা সেতুর নিচে চ্যারিটি ব্লাড ইউনিটের আলোচনা সভা ও ভোজ অনুষ্ঠিত হয়।

চ্যারিটি ব্লাড ইউনিটের উপদেষ্টা মোঃ ওয়ালীদ হাসান মাইনুল এর সভাপতিত্বে বক্তব্য রাখেন চ্যারিটি ব্লাড ইউনিটের উপদেষ্টা ডাঃ মোঃ আব্দুস সামাদ, মোঃ মনিরুল ইসলাম, মোঃ জমশেদ আলী, মোঃ আব্দুল জব্বার, মোঃ সামিউল ইসলাম, আব্দুল ওয়াহেদ প্রমূখ।

বক্তারা বলেন চাঁপাইনবাবগঞ্জে বেশ কয়েকটি সংগঠন রয়েছে তার মধ্যে চ্যারিটি ব্লাড ইউনিট অন্যতম। সংগঠন টি শুরু হতেই বিভিন্ন সামাজিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। বক্তরা সংগঠনটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন। সকলে মিলে মিশে সমন্বয় করে কাজ করার আহবান জানান বক্তারা।

মোঃ ওয়ালিদ হাসান মাইনুন বলেন আমরা বিভিন্ন সময় বিভিন্ন সামাজিক কার্যক্রম চালিয়ে যাচ্ছি তবে সংগঠনটি ব্লাড নিয়েই বেশি কাজ করে থাকি।


আলোচনা সভায় সদর উপজেলার মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম এর ২০২৩ শিক্ষা বর্ষে শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে নির্বাচিত হওয়ায় চ্যারিটি ব্লাড ইউনিটের পক্ষ থেকে সম্মাননা দেওয়া হয় চ্যারিটি ব্লাড ইউনিটের উপদেষ্টা ওয়ালিদ হাসান মাইনুল কে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…