বুধবার, ১৪ই শ্রাবণ ১৪৩৩, ২৯শে জুলাই ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জে আন্দোলনে শহীদ ও আহত পরিবারসহ ছাত্র নাগরিকের মতবিনিময় সভা

ছবি: মতবিনিময় সভা

মোঃ জমশেদ আলী

চাঁপাইনবাবগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে শহীদ, আহত পরিবারের সাথে ও ছাত্র নাগরিকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার বিকেলে শহরের শহীদ সাটু অডিটোরিয়াম এই সভা অনুষ্ঠিত হয়।  সভায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম কেন্দ্রীয় সমন্বয়ক মাহীন সরকারের নেতৃত্বে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র আব্দুল আল মাহমুদ মেহেদী, কুররাতুল আইন কানিজ, সাইফুল ইসলাম, ইফতেখার আলম আসাদ, ফয়সাল আহমেদ, মাসুদ রানা, ফাতিন মাহাদী, সাদিকুল ইসলাম স্বাধীন, শ্রী ঐশিক মন্ডল জয়, মাহাদী হাসান মাহীর, সালাউদ্দিন আম্মার, আতাউল্লাহ,  আহসান লাবীব, আসিফ নেহাল প্রমুখ্য।

সভায় সমন্বয়করা বলেন, আন্দোলনের মাধ্যমে যে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েছে তাদের উপর আমাদের আস্থা রাখতে হবে। আমাদের কোন দল নাই, আমাদের কোন বিভেদ নাই, আমাদের একটাই দল - মানুষের দল। একটা সমতা ভিত্তিক সাম্যের রাষ্ট্র প্রতিষ্ঠা করতে আরও আন্দোলন করতে হলে আমরা আরো আন্দোলন করবো।

বক্তারা আরো বলেন, সাম্য ও সম্প্রীতির বাংলাদেশে যারা ফাটল ধরাতে চেষ্টা করেছে আমরা তাদেরকে রুখে দিয়েছি। সামনে কেউ যদি দল মতের পার্থক্যের সুযোগে বিভেদ তৈরির চেষ্টা করলে তাদেরকেও রুখে দেওয়া হবে। যারা আবারও একদলীয় শাসন প্রতিষ্ঠার চেষ্টা করবে তাদেরকে প্রতিহত করা হবে।

বক্তারা বলেন ৫ তারিখে স্বৈরাচার পতনের পরে আমাদের বাক স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠা হয়েছে। গত সতেরো বছর মানুষ চুপ ছিল বলে আমাদের বাক স্বাধীনতা ছিল না।  আমাদের বাক স্বাধীনতা বজায় রাখতে কথা বলতে হবে, সমালোচনা জারি রাখতে হবে। পুলিশ বাহিনীকে এমনভাবে রিফর্ম করতে হবে যাতে পুলিশ কখনও মানুষের বুকে গুলি না করে, চোখ রাঙিয়ে না থাকায়। পুলিশ বাহীনিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় হতে আলদা করে পুলিশ কমিশন গঠন করার দাবী জানান।

সভায় বক্তারা আরো বলেন আগে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে, তারপর দেশে ক্ষমতা হস্তান্তর হবে। নির্বাচন হলেই গণতন্ত্র প্রতিষ্ঠা হয় না, গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে প্রয়োজন জনগণের ম্যান্ডেট। যারা দেশে চাদাবাজি অরাজকতা করবে তাদের আপনারা জায়গা দিবেন না। শহীদদের রক্ত বৃথা যেতে দেওয়া যাবে না। রাষ্ট্রের সংস্কারের জন্য আমাদের কাজ করতে হবে। ফ্যাসিস্ট সরকারের এই সিস্টেম বদলাতে হবে। 

স্থানীয় বৈষম্য বিরোধী ছাত্রদের মধ্যে সাব্বির, বায়জিদ, সোহেল, শেখ নাসিম, ফাতেমাতুজ জোহুরা, আকিব সহ বিভিন্ন কলেজ ও স্কুলের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 

নাগরিক সমাজের পক্ষে সভায় উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য আব্দুল লতিফ, নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ মাজহারুল ইসলাম তরু, শাহনেয়ামাতুল্লাহ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কামরুজ্জামান, সাবেক উপজেলা চেয়ারম্যান মোখলেসুর রহমান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ

মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৬ই জুলাই ২০২৬ রাত ০৯:৫২ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন

২০শে জুন ২০২৬ দুপুর ০২:২৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…