শনিবার, ৭ই ভাদ্র ১৪৩৩, ২২শে আগস্ট ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে ৪দফা দাবিতে আমদানি-রপ্তানি বন্ধ

ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে চার দফা দাবিতে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ করে দিয়েছেন আমদানীকারকরা। 

আজ রোববার (১৫ সেপ্টেম্বর) থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধের এই সিদ্ধান্ত নিয়েছেন তারা। 

সোনামসজিদ স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি কাজী শাহাবুদ্দীন বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, সোনামসজিদ স্থলবন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান পানামা পোর্ট লিংক লিমিটেড ভারত থেকে আমদানিকৃত পণ্যের ট্রাক থেকে পণ্য খালাসের নামে অতিরিক্ত হারে মাশুল আদায় করছে। নিয়ম-বহির্ভূতভাবে ওয়্যারহাউস ভাড়া, নিরাপত্তার অভাবসহ বিভিন্ন অনিয়ম-দুর্নীতির কারণে তিগ্রস্ত হচ্ছেন আমদানি-রপ্তানিকারকরা। অনিয়মের বিষয়ে বারবার তাগাদা দেওয়া সত্ত্বেও পানামা পোর্ট লিংক লিমিটেড কোনো ব্যবস্থা নেয়নি। তাই লোকসানের হাত থেকে বাঁচতে এই বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ রেখেছেন আমদানি-রপ্তানিকারকরা। বিষয়টি ভারতের ব্যবসায়ীদের চিঠি দিয়ে জানানো হয়েছে। ভারতের ব্যবসায়ীরাও একাত্মতা ঘোষণা করেছেন। ফলে এই বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে।

এদিকে পানামা পোর্ট লিংক লিমিটেডের ব্যবস্থাপক মাইনুল ইসলাম বলেন, “আমরা সরকার নির্ধারিত ট্যারিফ অনুযায়ী টাকা নিয়ে থাকি। আমদানিকারকরা এখন তা মানতে নারাজ। তাই তারা আমদানি-রপ্তানি বন্ধ রেখেছেন। আমরা তো সরকারের বাইরে যেতে পারি না।

এদিকে বন্দরে খোঁজ নিয়ে জানা গেছে, গত বৃহস্পতিবার শতাধিক গাড়ি বন্দরে প্রবেশ করলেও গতকাল রবিবার বেলা ৪টা পর্যন্ত কোনো পণ্যবাহী ট্রাক ভারত থেকে বন্দরে প্রবেশ করেনি।

প্রসঙ্গত গত ৮ সেপ্টেম্বর সোনামসজিদ আমদানি- রপ্তানিকারক অ্যাসোসিয়েশন বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান পানামা পোর্ট লিংক লিমিটেডের বিরুদ্ধে চাঁদাবাজি ও বিভিন্ন হয়রানীর অভিযোগে ১১ দফা দাবি জানিয়ে বিক্ষোভ মিছিল, সমাবেশ, মানববন্ধন ও সাংবাদিক সম্মেলন করে। এসবে প্রতিকার না পেলে সেদিন আমদানি-রপ্তানি বন্ধের হুশিয়ারিও দিয়েছিলেন তারা। যা রোববার থেকে কার্যকর হলো।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৬ই জুলাই ২০২৬ রাত ০৯:৫২ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন

২০শে জুন ২০২৬ দুপুর ০২:২৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…