মঙ্গলবার, ১লা আষাঢ় ১৪৩৩, ১৬ই জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

১৯ জুন ২০২৫, গতকাল বুধবার আতাহার যুগিড্যাং এ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশ, চাঁপাইনবাবগঞ্জ এরিয়া অফিসের উদ্যোগে আজ এক বর্ণাঢ্য আয়োজন এর মাধ্যমে বিনামূল্যে গাছের চারা বিতরণ ও সচেতনতামূলক কর্মসূচি পালন করা হয়েছে।

পৃথিবী আমাদের ভবিষ্যৎ, গাছ লাগান, জীবন বাঁচান এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত কর্মসূচিতে ফলজ, বনজ,ও ঔষধি গাছের ছয় শতাধিক চারা বিনামূল্যে আদিবাসীদের মধ্যে বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি উপসহকারী অফিসার জনাব মোঃ আব্দুল মতিন। প্রধান আয়োজক নিকোলাস মুরমু এরিয়া ম্যানেজার, এস আই এল ইন্টারন্যাশনাল চাঁপাইনবাবগঞ্জ এরিয়া অফিস।

চারা বিতরণের পর গাছ লাগানোর ভূমিকা গাছ আমাদের জীবনে কতটুকু প্রয়োজন, এই গাছ কিভাবে আমাদের পরিবর্তন ঘটাবে। পরিবেশ রক্ষায় গাছের ভূমিকা, পুষ্টিতে গাছের ভূমিকা এসব বিষয়ে আলোচনা করা হয়। প্রোগ্রামটির সার্বিক তত্ত্বাবধান করেন ইসরাইল হাজদা, এরিয়া সুপারভাইজার, চাঁপাইনবাবগঞ্জ এরিয়া অফিস।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…