রবিবার, ৮ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

রাজশাহী মহাসড়কে শাহ মখদুম পরিবহন'র সঙ্গে প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ


মুনিরুল ইসলাম মুনির

রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের রাজাবাড়ি চৌরাস্তায় আজ (বৃহস্পতিবার) সকাল আনুমানিক ১১টার দিকে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একটি প্রাইভেট কার দুমড়েমুচড়ে গেছে।

ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জ/সোনামসজিদের উদ্দেশ্যে ছেড়ে আসা 'শাহ মখদুম পরিবহন' নামে একটি যাত্রীবাহী কোচের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান,সকাল ১১টা নাগাদ প্রাইভেট কারটি রাজাবাড়ি চৌরাস্তায় মহাসড়কের ডান পাশ থেকে বাম পাশে ঘোরার চেষ্টা করছিল। ঠিক সেই মুহূর্তে ঢাকা থেকে দ্রুত গতিতে আসা শাহ মখদুম পরিবহনের যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেট কারটিকে সজোরে ধাক্কা মারে। ধাক্কার তীব্রতা এতই বেশি ছিল যে,প্রাইভেট কারটি সম্পূর্ণভাবে লণ্ডভণ্ড হয়ে দুমড়েমুচড়ে যায় এবং ছিটকে গিয়ে রাস্তার পাশে একটি গাছে ধাক্কা মারে। ভাগ্যক্রমে, দুর্ঘটনার সময় প্রাইভেট কারটিতে চালক একাই ছিলেন এবং কোনো যাত্রী না থাকায় বড় ধরনের প্রাণহানি এড়ানো গেছে। চালক গুরুতর আহত হলেও অল্পের জন্য প্রাণে বেঁচে যান। যাত্রীবাহী বাসটির সামনের অংশে সামান্য ক্ষতি হলেও বাসের যাত্রীরা অক্ষত আছেন বলে জানা গেছে।

দুর্ঘটনার পর পরই স্থানীয়রা এবং পথচারীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং উদ্ধার কাজে হাত লাগান।পুলিশের তৎপরতা: ছিলো জোড়ালো তারাখবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ প্রশাসন।

প্রেমতলী ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আইসি মাকসুদুর রহমান ও তাঁর টিম দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন। তাঁরা আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যানজট নিরসনে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করেন। পুলিশ দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি সরিয়ে নিয়ে যান চলাচল স্বাভাবিক করার কাজ শুরু করে। দুর্ঘটনার কারণ ও এর সঙ্গে জড়িতদের বিষয়ে তদন্ত শুরু হয়েছে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…