রবিবার, ৭ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

সীতাকুণ্ডে ঘন কুয়াশায় দুটি ট্রাকের সংঘর্ষে একটির চালক নিহত

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

চট্টগ্রামের সীতাকুণ্ডে দুই ট্রাকের সংঘর্ষে একটির চালক নিহত হয়েছেন। আজ শনিবার ভোরে উপজেলার কুমিরা বাইপাসের ঘাটঘর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। মারা যাওয়া ট্রাকচালকের নাম মোহাম্মদ শাহিন মোল্লা (৩২)। তিনি মানিকগঞ্জের শিবালয় উপজেলার নিহালপুর গ্রামের বাসিন্দা।

হাইওয়ে পুলিশ জানায়, রাত থেকেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড অংশ ঘন কুয়াশায় ঢাকা ছিল। সামান্য দূরে থাকা গাড়িও স্পষ্ট দেখা যাচ্ছিল না। শাহিন মোল্লা প্লাস্টিকের পণ্যবাহী একটি ট্রাক চালাচ্ছিলেন। ভোর সাড়ে পাঁচটার দিকে একটি ট্রাক হঠাৎ ব্রেক করে শাহিনের ট্রাকের সামনে থেমে যায়। এতে ওই ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হন শাহিন। পরে স্থানীয় মানুষেরা তাঁকে উদ্ধার করে সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

বারআউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র ঘোষ সাংবাদিকদের বলেন, ঘন কুয়াশার কারণে সামনে হঠাৎ দাঁড়িয়ে পড়া ট্রাকটি দেখতে পাননি শাহীন। তাই ব্রেক কষেও নিয়ন্ত্রণ আনতে পারেননি তাঁর গাড়ি। এতেই দুর্ঘটনা ঘটে শাহিনের মৃত্যু হয়। নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এই ঘটনায় সীতাকুণ্ড থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। ঘন কুয়াশার কারণে দুর্ঘটনার আশঙ্কা থাকায় অতিরিক্ত সতর্কতায় গাড়ি চালানোর জন্য চালকদের প্রতি অনুরোধ জানান ওসি।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…