রবিবার, ৮ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জে দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড

ফাইল ছবি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র ও মাদক মামলায় পৃথক দুটি আদালতে দুইজনকে যাবজ্জীবন ও আরেকজনকে ১৭ বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

আজ বুধবার (২৮ আগষ্ট) দুপুরে চাঁপাই নবাবগঞ্জের সিনিয়র দায়রা জজ ও স্পেশাল ট্রাইব্যুনাল-১ এর বিচারক মোহা. আদীব আলী ও স্পেশাল ট্রাইব্যুনাল-২-এর বিচারক মো. রবিউল ইসলাম এই রায় প্রদান করেন। 

দণ্ডপ্রাপ্তরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের কয়লাবাড়ি এলাকার ফজলুর রহমনের ছেলে মজিবুর রহমান (৩৫), একই উপজেলার শ্যামপুর ইউনিয়নের শরৎনগর-মিয়াপাড়ার মিজানুর রহমান মিয়ার ছেলে দেলোয়ার হোসেন ওরফে পিয়াস (২৫) ও ধাইনগর ইউনিয়নের গুপ্তমানিক এলাকার রবিউলর ইসলামের ছেলে নাঈম আলী (২৩)। গত
রাষ্ট্রপক্ষের আইনজীবী নাজমুল আজম জানান, ২০২১ সালের ১২ মার্চ দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আলীমনগর ঘাটে ১০০ গ্রাম হেরোইনসহ দেলোয়ার ও হামিমকে গ্রেপ্তার করে ৫৩ বিজিবি। ঘটনার পরের দিন বিজিবির সুবেদার আবুল কাশেম বাদী হয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মামলা করেন। একই বছরের ১৮ মে তাদের দুজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট দাখিল করেন সদর থানার তদন্তকারী কর্মকর্তা এসআই অমিত কুমার পান্ডে। মামলার দীর্ঘ সাক্ষ্যগ্রহণ ও শুনানী শেষে আদালতের বিচারক মোহা. আদীব আলী দেলোয়ারকে যাবজ্জীবন, একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। এ মামলায় অভিযোগ প্রমাণীত না হওয়ায়  হামিম নামের অপরজনকে বেকসুর খালাস দেন আদালত। এছাড়াও একটি অস্ত্র মামলায় নাঈম নামের একজনকে ১৭ বছরের কারাদণ্ড দেন আদালত। গত ২০২০ সালের ২৬ আগস্ট রাতে শিবগঞ্জের জামতলাব্রিজ এলাকা থেকে একটি বিদেশী পিস্তল, একটি ওয়ান শুটার গান, দুটি ম্যাগাজিন ও ৬ রাউন্ড গুলিসহ নাঈমকে গ্রেপ্তার করে র‌্যাব-৫। ঘটনার পরের দিন চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্পের নায়েব সুবেদার আবু তালেব বাদী হয়ে শিবগঞ্জ থানায় মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা ওই থানার এসআই নুরুল ইসলাম ওই বছরের ৩০ সেপ্টেম্বর তাকে অভিযুক্ত করে চার্জশীট দাখিল করেন আদালতে। মামলার সাক্ষ্যগ্রহণ ও শুনানী শেষে ১৯ (এ) ধারায় ১০ বছর ও ১৯ (এফ) ধারায় আরও ৭ বছরের কারাদণ্ড দেন আদালত। রায়ে উল্লেখ করা হয়, একটি সাজাভোগের পর অপর সাজা ভোগ করতে হবে। রায় ঘোষণার সময় আসামি অনুপস্থিতিত ছিলেন। 

রাষ্ট্রপক্ষের আরেক আইনজীবী মো. রবিউল ইসলাম বলেন, ২০১৯ সালের ১৬ সেপ্টেম্বর ভোরে শিবগঞ্জের কয়লাবাড়ী এলাকায় ৩টি বিদেশী পিস্তল ও একটি ওয়ান শুটারগান, ৩টি ম্যাগাজিন, ১৬ রাউন্ড গুলিসহ মজিবুর রহমানকে গ্রেপ্তার করে র‌্যাব। এ সময় তার সহযোগী শাহাজান ওরফে আছাড়ি পালিয়ে যায়। ঘটনার দিনই র‌্যাবের এসআই নাজিম উদ্দিন বাদী হয়ে শিবগঞ্জ থানায় মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা র‌্যাবের এসআই মো. তোফাজ্জল হোসেন ওই বছরের ৬ নভেম্বর তাদের দুজনকেই অভিযুক্ত করে আদালতে চার্জশীট দাখিল করেন। মামলার শুনানী শেষে ১৯ (এ) ধারায় মজিবুর রহমানকে যাবজ্জীবন ও ১৯ (এফ) ধারায় আরও ৭ বছরের কারাদণ্ড দেয়া হয়। অভিযোগ প্রমাণীত না হওয়ায় এই মামলা থেকে শাহাজান ওরফে আছাড়িকে বেকসুর খালাস দেন আদালত।

মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…