রবিবার, ২৩শে জ্যৈষ্ঠ ১৪৩৩, ৭ই জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে ১০ দরিদ্র মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান

মেধাবী শিক্ষার্থীদের প্রদান

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের প্রয়াত শিক্ষক প্রফেসর মুসলিমা খাতুনের স্মরণে ১০ জন অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীর মধ্যে আর্থিক বৃত্তি প্রদান করা হয়েছে।

রবিবার (২৮ ডিসেম্বর) সকাল ১১টায় কলেজের শিক্ষক মিলনায়তনে আয়োজিত এক সংক্ষিপ্ত ও সৌহার্দ্যপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এই বৃত্তি প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার। এ সময় প্রয়াত শিক্ষক প্রফেসর মুসলিমা খাতুনের পরিবারের সদস্য ও স্বজনরা উপস্থিত থেকে নির্বাচিত শিক্ষার্থীদের হাতে বৃত্তির অর্থ তুলে দেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রফেসর মুসলিমা খাতুন ছিলেন একজন আদর্শ ও নিবেদিতপ্রাণ শিক্ষক। শিক্ষার্থীদের কল্যাণে তার অবদান ও মানবিক মনোভাব কলেজ পরিবার আজও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। তাঁর স্মৃতিকে ধরে রাখতে এই বৃত্তি কার্যক্রম একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ, যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।

অনুষ্ঠান শেষে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা এমন মহৎ উদ্যোগের জন্য প্রয়াত শিক্ষকের পরিবারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এই বৃত্তি তাদের শিক্ষাজীবনে নতুন অনুপ্রেরণা জোগাবে বলে জানান।

মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…

১লা মে ২০২৬ ভোর ০৪:৪০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে দুই সাংবাদিককে পিটিয়ে জখম

৩০শে এপ্রিল ২০২৬ বিকাল ০৪:৫৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা সেতুতে টোল আদায় বন্ধের দাবিতে মানববন্ধন