রবিবার, ২৩শে জ্যৈষ্ঠ ১৪৩৩, ৭ই জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

নাচোলে এক মাসের বেতন দান করে বিদায় নিলেন শিক্ষক


নাসিম আলী,স্টাফ রিপোর্টার

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে অবসরে যাওয়া এক শিক্ষক বিদায়কালীন অনুষ্ঠানে এক মাসের বেতনের টাকা

অনুদান দেন।

১০ ফেব্রুয়ারি মঙ্গলবার উপজেলার বর্ধাই চন্ডিপুর বাইলকাপাড়া আলিম মাদ্রাসার সহকারী শিক্ষক ( কৃষি ) মোঃ ফাইজুদ্দীন (টুনু মাস্টার) বিদায় কালীন অনুষ্ঠানে এমন এক ঘোষণা দেন এবং নগদ অর্থ ম্যানেজিং কমিটি ও শিক্ষক প্রধানের হাতে তুলে দেন। এ সময় ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের মধ্যে একটি সাময়িক শোকের পরিবেশ সৃষ্টি হয়। 

 এ উপলক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অত্র মাদ্রাসার অধ্যক্ষ মোঃ সোলায়মান আলীর সভাপতিত্বে  আলোচনা সভায় বক্তব্য রাখেন মোহাম্মদ সাইফুল ইসলাম, শিক্ষক অত্র মাদ্রাসা, মোঃ জসিম উদ্দিন, প্রভাষক, অত্র মাদ্রাসা,  মোঃ আব্দুল কাইয়ুম, অফিস সহকারী অত্র মাদ্রাসা, মোছাম্মৎ শিরিনা আক্তার, শিক্ষক অত্র মাদ্রাসা, মোঃ শামসুল হক, সদস্য ম্যানেজিং কমিটি, মোহাম্মদ মিঠু, সদস্য ম্যানেজিং কমিটি।  এছাড়াও অত্র মাদ্রাসার ছাত্র-ছাত্রী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি ও অত্র মাদ্রাসার ম্যানেজিং কমিটির চেয়ারম্যান মাওলানা মোঃ আতাউর রহমান তার  বক্তব্যে বলেন, "আমরা যে শিক্ষককে বিদায় দিতে চলেছি তিনি অত্র মাদ্রাসার প্রতিষ্ঠা লগ্ন থেকে কঠোর পরিশ্রম করে এসেছেন, তাকে বিদায় দিতে আমাদের খুবই কষ্ট হচ্ছে"।

 অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ বাবুল আক্তার, শিক্ষক অত্র মাদ্রাসা।

বিদায়ী শিক্ষক মোঃ ফাইজ উদ্দিন ১৯৯৬ সালের ১ লা ডিসেম্বর সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেন। এর আগে তিনি ভোলাহাট উপজেলার বাচ্চামারি হাই স্কুল ও বি আর ডিপি অফিসে কর্মরত ছিলেন।

তিনি ভোলাহাট উপজেলার পোলাডাঙ্গা গ্রামে ১৯৬৬ সালে নানা-নানির বাড়িতে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন খুবই মেধাবী ছাত্র।

তিনি ১৯৮০ সালে ভোলাহাট রামেশ্বর ইনস্টিটিউট থেকে এস এস সি, ১৯৮৩ সালে রাজশাহী শাহমুখদুম কলেজ থেকে এইচ এস সি, ১৯৮৬ সালে রহনপুর ইউসুফ আলী কলেজ থেকে বিএসসি এবং ১৯৯৮ সালে রাজশাহী বিএড কলেজ থেকে বিএড পাস করেন। বিবাহিত জীবনে তিনি তিন সন্তানের জনক। বড় ছেলে ও ছোট মেয়ে আমেরিকা প্রবাসী এবং মেজো ছেলে কম্পিউটার ইঞ্জিনিয়ার।

সামাজিকভাবে তিনি মানবাধিকারের নাচোল উপজেলা শাখার অর্থ সম্পাদক এবং হেলাল ফাউন্ডেশন এর মহাসচিব এর দায়িত্ব পালন করে আসছেন।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…

১লা মে ২০২৬ ভোর ০৪:৪০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে দুই সাংবাদিককে পিটিয়ে জখম

৩০শে এপ্রিল ২০২৬ বিকাল ০৪:৫৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা সেতুতে টোল আদায় বন্ধের দাবিতে মানববন্ধন