বুধবার, ১৪ই শ্রাবণ ১৪৩৩, ২৯শে জুলাই ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

নাচোলে শিক্ষা প্রতিষ্ঠানে বিদায় সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠিত: প্রধান অতিথি এমপি মিজানুর রহমান


নাসিম আলী,স্টাফ রিপোর্টার

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ২০২৬ সালের এসএসসি, দাখিল ও আলিম পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা, কৃতি শিক্ষার্থী সম্মাননা এবং নবীন বরণ অনুষ্ঠান যথাযোগ্য মর্যাদায় সম্পন্ন হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পৃথক পৃথক অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের এই বিদায় ও বরণ করে নেওয়া হয়। প্রতিটি অনুষ্ঠানেই প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান।

সকাল ৯টায় নাচোল পাইলট উচ্চ বিদ্যালয় চত্বরে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবু বক্কর সিদ্দিক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোছাঃ সুলতানা রাজিয়া, অধ্যক্ষ ওবাইদুর রহমান, অবসরপ্রাপ্ত প্রধান সহকারী শিক্ষক মোজাম্মেল হক, উপজেলা জামায়াতের আমীর প্রভাষক ইয়াকুব আলী এবং পৌর আমীর মনিরুল ইসলাম।

সকাল সাড়ে ১০টায় নাচোল বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজের আয়োজনে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোছাঃ সুলতানা রাজিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ড. মু. মিজানুর রহমান শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আমীর প্রভাষক ইয়াকুব আলী ও পৌর আমীর মনিরুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি আমিনুল ইসলামসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।


বেলা সাড়ে ১১টায় নাচোল বেগম মহসিন ফাজিল মাদ্রাসার দাখিল ও আলিম পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ভারপ্রাপ্ত অধ্যক্ষ তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্যে এমপি মিজানুর রহমান শিক্ষার্থীদের দেশপ্রেম ও নৈতিক শিক্ষার গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল উদ্দিন, অধ্যক্ষ ওবাইদুর রহমান, উপজেলা আমীর প্রভাষক ইয়াকুব আলী ও পৌর আমীর মনিরুল ইসলাম, প্রতিষ্ঠানের সভাপতি প্রভাষক শহীদুল ইসলাম এবং স্নেথানীয় নেতৃবৃন্দ।

সবশেষে দুপুর সাড়ে ১২টায় গোলাবাড়ী দাখিল মাদ্রাসার আয়োজনে দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। মাদ্রাসার সুপার শরিফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান।

​অনুষ্ঠানগুলোতে প্রধান অতিথির বক্তব্যে ড. মু. মিজানুর রহমান বলেন "শিক্ষার্থীরাই আগামীর স্মার্ট বাংলাদেশের কর্ণধার। তোমাদের কেবল ভালো ছাত্র হলে চলবে না, ভালো মানুষ হিসেবেও গড়ে উঠতে হবে। পরীক্ষার সাফল্য অর্জনের পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে দেশের সেবায় আত্মনিয়োগ করতে হবে।"

অনুষ্ঠানগুলোতে বিদায়ী শিক্ষার্থীদের সফলতা কামনায় বিশেষ মোনাজাত করা হয় এবং নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। শিক্ষক, অভিভাবক ও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ এসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৬ই জুলাই ২০২৬ রাত ০৯:৫২ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন

২০শে জুন ২০২৬ দুপুর ০২:২৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…