রবিবার, ২৩শে জ্যৈষ্ঠ ১৪৩৩, ৭ই জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

নাচোল উপজেলা প্রশাসনের সহযোগিতায় মাদ্রাসার আমূল পরিবর্তন


নিউজ ডেস্ক

চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলায় প্রায় দুই যুগ ধরে জরাজীর্ণ অবস্থায় পড়েছিল আলিশাপুর দাখিল মাদ্রাসাটি। প্রাকৃতিক দুর্যোগ ঝড় বৃষ্টিতে আধা ভাঙ্গা ও অবহেলিত অবস্থায় দাঁড়িয়ে থাকা মাদ্রাসাটি চোখে পড়ে উপজেলা প্রশাসনের। সরকারি সহায়তা প্রদানের মাধ্যমে প্রতিষ্ঠানটিতে শিক্ষার পরিবেশে পেয়েছে নতুন প্রাণ। অবহেলিত মাদ্রাসাটির উন্নয়ন মূলক কাজকে স্বাগত জানিয়েছে শিক্ষক, ছাত্র সমাজ, সচেতন মহল ও অভিভাবকবৃন্দ।


জেলার নাচোল উপজেলায় অবস্থিত আলিশাপুর দাখিল মাদ্রাসাটি ২০০২ সালে স্থাপিত হয়।এখানে শতাধিক ছাত্র ছাত্রী পড়াশোনা করে। মাদ্রাসাটি পাঠদানের জন্য রয়েছে একাধিক শিক্ষক ও কর্মচারী। মাদ্রাসাটিতে ভালো পড়াশোনার ব্যাপারে এলাকাজুড়ে রয়েছে বেশ সুনাম।


আলিশাপুর দাখিল মাদ্রাসা কর্তৃপক্ষের সাথে কথা বলে জানা যায় খুব জরাজীর্ণ অবস্থায় আমরা শিক্ষার্থীদের পাঠদান ও অফিসের কাজ পরিচালনা করতাম এই অবস্থায় নাচোল উপজেলা প্রশাসনের সহায়তায় আমাদের প্রতিষ্ঠানের অনেকাংশে নতুন টিনসহ বিভিন্ন অবকাঠামো লাগানো হয়েছে। উক্ত পাঠশালাটির উন্নয়নের বিষয়ে জোর দাবি করে কর্তৃপক্ষ আরো বলেন আমাদের মাদ্রাসাটি খুবই অবহেলিত! যেন দেখার কেউ নেই?তবে এই রকম সরকারি অনুদান গুলো পাওয়া গেলে আমাদের প্রতিষ্ঠানটি ভবিষ্যতে আরো সুন্দর ও সুশৃংখল পরিবেশে ফিরে আসবে।


নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নে অবস্থিত আলিশাপুর দাখিল মাদ্রাসাটি জরাজীর্ণ অবস্থায় বিরাজ করছিল তারমধ্যে বিশেষ করে ঘরের উপরে থাকা টিনের ছাওনি গুলো আধা ভাঙ্গা হয়ে বৃষ্টির পানি পড়ে শিক্ষাঙ্গনে পাঠদান চরম বিপর্যয়ে পড়েছিল। এমতাবস্থায় সরকারি সহায়তায় উক্ত মাদ্রাসাটিতে শিক্ষার পরিবেশ ফিরে এসেছে এই সার্বিক বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক জনাব আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী বলেন শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড। সরকারের পক্ষ থেকে আমরা চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন সবসময় শিক্ষা খাতে এরকম সহযোগিতা প্রদানে এক ধাপ এগিয়ে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…

১লা মে ২০২৬ ভোর ০৪:৪০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে দুই সাংবাদিককে পিটিয়ে জখম

৩০শে এপ্রিল ২০২৬ বিকাল ০৪:৫৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা সেতুতে টোল আদায় বন্ধের দাবিতে মানববন্ধন