মঙ্গলবার, ৩০শে ভাদ্র ১৪৩৩, ১৫ই সেপ্টেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

পাঠানপাড়া সরকারি বিদ্যালয়ের ক্যাচমেন্ট এলাকায় রালী ও আলোচনা সভা


মোঃ জমশেদ আলী

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় পাঠান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আসছে নতুন বছর ২০২৪ ইং সালে বিদ্যালয়ের ক্যাচমেন্ট এলাকার ৫ বছরের উর্দ্ধে শিশুদের বিদ্যালয়ে ৩১ ডিসেম্বর এর মধ্যে ভর্তি ও শিক্ষার মান উন্নয়ন ও জনসচেতনতা মুলক রালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল সাড়ে ৯ টায় পাঠান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মারুফুল হক এর সভাপতিত্বে রালীটি স্কুল প্রাঙ্গন হতে বের হয়ে বিদ্যালয়ের ক্যাচমেন্ট এলাকা পরির্দশন শেষে পুনরায় স্কুল প্রাঙ্গনে এসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র ও বিদ্যালয়ের সভাপতি জিয়াউর রহমান আরামন। রালীর শুরুতে মোনাজাত পরিচালনা করেন পাঠান জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মোঃ আমানুল্লাহ। রালীতে অংশগ্রহণ করেন স্থানীয় গণ্যমান্যব্যক্তিবর্গ মোঃ মনিরুজ্জামান মুনির,প্রিন্স,আসরাফুল আম্বিয়া সাগর,সাইদুর রহমান,মতিউর রহমান সহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক, ছাত্র-ছাত্রী ও অভিভাবকগণ। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মারুফুল হক জানান ৫ বছর বয়সের উর্দ্ধে শিশুদের শিশু শ্রেনিতে,৬ বছর বয়সের উর্দ্ধের শিশুকে প্রথম শ্রেনিতে আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে ক্যাচমেন্ট এলাকার শিশুদের ভর্তি হতে উদ্বুদ্ধ করতে এ ধরনের ব্যতিক্রমী উদ্যোগ বলে জানান প্রধান শিক্ষক। স্থানীয় ও বিদ্যালয়ে অধ্যায়নরত কয়েকজন ছাত্র ছাত্রীর অভিভাবকের সাথে কথা বলে জানা যায় পাঠানপাড়া স্কুলের প্রধান শিক্ষকের ব্যতিক্রমী আয়োজন স্কুলের অভূতপূর্বক সাফল্যের কথা উল্লেখ করে প্রধান শিক্ষকের প্রশংসা করেন তাঁরা।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৯ ঘন্টা ৪৭ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে বন্যার্ত ১২০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

১৪ ঘন্টা ৩৮ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

ডেঙ্গু প্রতিরোধে রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজ ছাত্রদলের…

১৭ ঘন্টা ২৩ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে বিদেশি মদ ও…