রবিবার, ৭ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

স্কলারশিপ প্রোগ্রাম চালু করল আইএসডি

সংগৃহীত

নিউজ ডেস্ক

নতুন স্কলারশিপ প্রকল্পের আওতায় কম ফি সহ ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা (আইএসডি)-তে পড়াশুনা করতে পারবে বাংলাদেশের মেধাবী শিক্ষার্থীরা। বাংলাদেশের প্রথম আইবি ওয়ার্ল্ড স্কুল আইএসডি এর ২৫ বছর উপলক্ষে দেশের বিভিন্ন স্তরের শিক্ষার্থীদের সুযোগ দেওয়ার জন্য এই স্কলারশিপ প্রোগ্রাম চালু করেছে। ১৪ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীরা যথাক্রমে গ্রেড ৯, ১০ ও ১১ -এ জানুয়ারি ২০২৪ ও আগস্ট ২০২৪ থেকে শুরু হওয়া সেশনে এ প্রোগ্রামের আওতায় ভর্তির জন্য আবেদন করতে পারবেন।

এ বিষয়ে আইএসডি’র ডিরেক্টর অব স্কুল স্টিভ ক্যালান্ড-স্কোবল বলেন, “আমাদের ভবিষ্যতের একটি গুরুত্বপূর্ণ অংশ হওয়ার জন্য আমরা প্রতিভাবান এবং যোগ্য শিক্ষার্থীদের ব্যতিক্রমী সুযোগ অফার করি। একটি আন্তর্জাতিক স্কুল হিসেবে আমরা বৈচিত্র্যময়তাকে গুরুত্ব দিয়ে বিবেচনা করি, যে কারণে শিক্ষার্থী ও তাদের পরিবারেরা বিশ্বমানসম্পন্ন অভিজ্ঞতা অর্জন করে।’’ এক বছরের জন্য শিক্ষার্থীদের স্কলারশিপ প্রদান করা হলেও তাদের ধারাবাহিক সাফল্য ও অন্যন্য মানদণ্ড পূরণের সাপেক্ষে এর মেয়াদ বাড়ানো হতে পারে। শিক্ষার্থীদের অ্যাকাডেমিক রেকর্ড, গ্রেড, পরীক্ষার ফলাফল ও ভবিষ্যৎ সম্ভাবনার ওপরে বৃত্তি প্রাপ্তির সংখ্যা নির্ভর করবে।

শিক্ষার্থীরা স্কুল ফি'র ওপরে ৯০ শতাংশ এবং ভর্তি ফিতে সম্পূর্ণ ছাড় পাওয়ার সুযোগ পাবেন। বিশ্বের শীর্ষস্থানীয় কয়েকটি বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাওয়ার ক্ষেত্রে আইএসডি’র গ্র্যাজুয়েটরা বেশ পরিচিত। স্কুলটি সম্প্রতি বার্সা ফুটবল ক্যাম্প ও রোহিত শর্মা ক্রিক কিংডম ক্রিকেট অ্যাকাডেমির সাথে কাজ শুরু করেছে। এছাড়াও, রোবোটিক শিক্ষায় শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান কার্নেগি মেলন ইউনিভার্সিটির সাথে অংশীদারিত্ব করেছে আইএসডি।

স্কলারশিপের বিস্তারিত এবং আবেদন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানা যাবে এ লিঙ্কে: https://www.isdbd.org/scholarship-program বিজ্ঞপ্তি

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…