রবিবার, ৭ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

মেস থেকে বিশ্ববিদ্যালয়ছাত্রীর লাশ উদ্ধার

সংগৃহীত

নিউজ ডেস্ক

ভাড়া মেসের নিজ কক্ষে মিলেছে বৃষ্টি সরকার (২২) নামে বরিশাল বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর ঝুলন্ত মরদেহ। বুধবার রাতে সহপাঠীরা দেখতে পায় ওড়না দিয়ে ফ্যানের সঙ্গে ঝুলছে বৃষ্টি। এ সময় তারা কক্ষের দরজা ভেঙে তার ঝুলন্ত দেহ উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

নিহত বৃষ্টি সাতক্ষীরার বাসিন্দা মধুসুদন সরকারের মেয়ে। বরিশাল বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের অষ্টম ব্যাচের শিক্ষার্থী ছিলেন তিনি। বরিশাল বিশ্ববিদ্যালয়ের বিপরীতে সদর উপজেলার কর্ণকাঠি গ্রামের এমএম টাওয়ারের ষষ্ঠ তলার মেসে থাকতেন তিনি। বন্দর থানার ওসি আব্দুর রহমান মুকুল বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিষয়টি তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (রু. দা) ড. মোহাম্মদ বদরুজ্জামান ভুঁইয়া বলেন, খবর পেয়ে আমরা সবাই মেডিকেলে ছুটে গেছি। বৃষ্টির পরিবারকে খবর দেওয়া হয়েছে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…