বৃহঃস্পতিবার, ১৫ই শ্রাবণ ১৪৩৩, ৩০শে জুলাই ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

মেধাবী শিক্ষার্থীদের মাঝে চেক বিতরণ করলো রাজশাহী জেলা পরিষদ

ছবিঃ মেধাবী শিক্ষার্থীদের মাঝে চেক বিতরণ

শাহিনুর রহমান সোনা,রাজশাহী ব্যুরো

রাজশাহী জেলা পরিষদের আয়োজনে প্রায় সাতশত শিক্ষার্থীর মাঝে শিক্ষাবৃত্তির চেক বিতরণ করা হয়েছে।

শনিবার (৯ মার্চ) সকাল সাড়ে ১১টায় নগরীর সিএন্ডবি মনিবাজার চত্বরের শহীদ এএইচএম কামারুজ্জামান মিলনায়তনে এক অনুষ্ঠান এই শিক্ষা বৃত্তি প্রদান করা হয়।

বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও রাজশাহী জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজশাহী -১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার।রাজশাহী বেতারের উপস্থাপক আব্দুর রোকন মাসুমের সঞ্চলনায় স্বাগত বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজা হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পরিষদের সংরক্ষিত আসনের সদস্য-১ ( গোদাগাড়ী, তানোর ও পবা) শিউলী রানী সাহা, সংরক্ষিত সদস্য-২ ( মোহনপুর, দূর্গাপুর ও বাগমারা) সুলতানা পারভীন রিনা, সংরক্ষিত সদস্য-৩ ( পুঠিয়া, চারঘাট ও বাঘা) সাজেদা বেগম, সদস্য-১( গোদাগাড়ী) আব্দুর রশিদ, সদস্য-২ (তানোর) মাইনুল ইসলাম, সদস্য-৩ ( পবা ও সিটি কর্পোরেশন) তফিকুল ইসলাম, সদস্য-৪ ( মোহনপুর) দীলিপ কুমার সরকার, সদস্য-৫ ( দূর্গাপুর) আবুল কালাম আজাদ, সদস্য-৬ ( বাগমারা) আবু জাফর প্রাং, সদস্য-৭ ( পুঠিয়া) আসাদুজ্জামান মাসুদ, সদস্য-৮ (চারঘাট) জনাব আলী, সদস্য-৯ ( বাঘা) মহিদুল ইসলাম।

এ ছাড়াও সহকারী প্রকৌশলী এজাজুল আলম, উপ সহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন হিসাব রক্ষক আব্দুল মতিন, সার্ভেয়ার আলিফ আলী, চেয়ারম্যানের ব্যক্তিগত সহকারী ফজলে এলাহী সোহেল ও সুলতানুর আরেফিনসহ অন্যান্য কর্মকর্তা কর্মচারী, বিপুল পরিমান শিক্ষক,অভিভাবক ও ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৬ই জুলাই ২০২৬ রাত ০৯:৫২ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন

২০শে জুন ২০২৬ দুপুর ০২:২৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…