সোমবার, ১লা আষাঢ় ১৪৩৩, ১৫ই জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

শিক্ষাপ্রতিষ্ঠানে মুজিবনগর দিবস উদযাপনের নির্দেশ

সংগৃহীত

নিউজ ডেস্ক

আগামীকাল ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস। দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে এ দিবস উদযাপনের নির্দেশ দিয়েছে সরকার। সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে দিবসটি উপলক্ষে আলোচনা সভা, মোনাজাত ও প্রার্থনার আয়োজন করতে বলা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা এবং কারিগরি ও মাদরাসা বিভাগ থেকে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

ফলে দেশের সব প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, মাদরাসা, কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়ে এ দিবস উদযাপন করা হবে।

নির্দেশনায় বলা হয়েছে, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভার কার্যবিবরণী অনুযায়ী- শিক্ষাপ্রতিষ্ঠানসমূহে আগামী ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপন করতে হবে। এছাড়া ওইদিন মুজিবনগর দিবসের তৎপর্য তুলে দরে ‘ঐতিহাসিক মুজিবনগর দিবস এবং বাংলাদেশের স্বাধীনতা’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করতে হবে। এছাড়া দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত/প্রার্থনা করতে হবে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…