বৃহঃস্পতিবার, ১৫ই শ্রাবণ ১৪৩৩, ৩০শে জুলাই ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে অব্যাহতি

ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক

সনদ বাণিজ্যের অভিযোগে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মো. আলী আকবর খানকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। অন্যদিকে শিক্ষা বোর্ডের পরিচালক (আইসিটি) অধ্যাপক মো. মামুন উল হককে চেয়াম্যান হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালনের আদেশ জারি করা হয়েছে।

সোমবার (২২ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মো. আলী আকবার খানকে চেয়ারম্যানের দায়িত্ব থেকে অব্যাহিত দিয়ে কারিগরি অধিদফতরে সংযুক্ত করা হলো।

কারিগরি শিক্ষা বোর্ড অব্যাহতিপ্রাপ্ত ও কারিগরি শিক্ষা অধিদফতরের সংযুক্ত নতুন কর্মস্থলে যোগদানের জন্য পদ থেকে অবমুক্ত করা হলো। অপর প্রজ্ঞাপনে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের পরিচালক (আইসিটি) অধ্যাপক মো. মামুন উল হককে কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়।

এর আগে ২১ এপ্রিল কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আলী আকবর খানের স্ত্রী সেহেলা পারভীনকে জাল সার্টিফিকেট চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করে পুলিশ।

অভিযোগ উঠে জাল সনদের সঙ্গে চেয়ারম্যানসহ কারিগরি শিক্ষা বোর্ডের কর্মকর্তা কয়েকজন জড়িত রয়েছে। কারিগরি বোর্ডের সনদ জালিয়াতির সঙ্গে জড়িত সন্দেহে বোর্ডের সদ্য সাবেক চেয়ারম্যান মো. আলী আকবর খানকে জিজ্ঞাসাবাদ করবে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দারা (ডিবি)। ডিবি প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মো. হারুন অর রশিদ এই তথ্য জানান।

সোমবার (২২ এপ্রিল) রাজধানীর মিন্টো রোডের ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে হারুন অর রশিদ বলেন, মঙ্গলবার (২৩ এপ্রিল) কারিগরি বোর্ডের চেয়ারম্যানকে জিজ্ঞাসবাদের জন্য ডাকা হবে।

তাকে জিজ্ঞাসাবাদের পরে অভিযোগের সত্যতা পেলে তাকে গ্রেফতার করা হতে পারে। এছাড়া সনদ জালিয়াতির সঙ্গে জড়িত অন্যান্য আরও যাদের নাম এসেছে তাদেরও একে একে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হবে।

গত ১ এপ্রিল কারিগরি শিক্ষা বোর্ডের সনদ জালিয়াতির অভিযোগে প্রথম গ্রেফতার হন কারিগরি শিক্ষা বোর্ডের সিস্টেম অ্যানালিস্ট প্রকৌশলী এ কে এম শামসুজ্জামান। তাকে জিজ্ঞাসাবাদে একে একে উঠে এই জালিয়াতির সঙ্গে জড়িত বোর্ড সংশ্লিষ্ট অনেক ছোট-বড় কর্মকর্তা ও দেশের কয়েকটি কারিগরি স্কুল ও কজেলের প্রধান আর অধ্যক্ষদের নাম। সবশেষ গত শনিবার শামসুজ্জামানকে জিজ্ঞাসাবাদের পরে গ্রেফতার করা হয় বোর্ড চেয়ারম্যাবের স্ত্রী শেহেলা পারভীনকে। এরপর চেয়ারম্যানকে ওএসডি করে প্রজ্ঞাপন জারি করে শিক্ষা মন্ত্রণালয়।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৬ই জুলাই ২০২৬ রাত ০৯:৫২ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন

২০শে জুন ২০২৬ দুপুর ০২:২৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…