রবিবার, ৭ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

নবাবগঞ্জ সরকারি কলেজের ছাত্রী হোস্টেলে বিদায় ও পুরস্কার বিতরণ

ছবিঃ ছাত্রী হোস্টেলে বিদায়ীদের উদ্দেশ্য বক্তব্য দিচ্ছেন অধ্যক্ষ ডাঃ মোঃ মোজাহারুল ইসলাম তরু

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

নবাবগঞ্জ সরকারি কলেজের ছাত্রী হোস্টেলে সম্মান ৪র্থ বর্ষ ও উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের বিদায় ও পুরস্কার বিতরণী এবং বার্ষিক ভোজ অনুষ্ঠিত হয়েছে।

১৬ মে বৃহস্পতিবার রাত সাড়ে ৯ টায় নবাবগঞ্জ সরকারি কলেজের ছাত্রী হোস্টেলে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নবাবগঞ্জ সরকারি কলেজের ছাত্রী হোস্টেলের তত্ত্বাবধায়ক মোঃ হাবিবুল্লাহ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ সৈয়দ ডাঃ মোঃ মোজাহারুল ইসলাম তরু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ডাঃ মোঃ আমিনুল ইসলাম, নবাবগঞ্জ সরকারি কলেজের শিক্ষক সমিতির যুগ্ন সম্পাদক ও ছাত্রী হোস্টেলের আহবায়ক মোঃ নিয়ামত আলী, নবাবগঞ্জ সরকারি কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক মোঃ শাহ আলম, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র ৩ মোসাঃ নাজনীন ফাতেমা জিনিয়া সহ কলেজের অন্যান্য শিক্ষক ও হোসটেলের ছাত্রীরা উপস্থিত ছিলেন।

কলেজের শিক্ষক মোঃ ফরাদ আলীর সঞ্চালনায় হোস্টেলের ছাত্রীদের বিদায় অনুষ্ঠানে স্মৃতিচারণ মুলক বক্তব্য দেন হোস্টেলের তত্ত্বাবধায়ক মোঃ হাবিবুল্লাহ। প্রধান অতিথির বক্তব্যে কলেজের প্রফেসর ডাঃ মোজাহারুল ইসলাম তরু হোস্টেলের সার্বিক উন্নয়নের বিষয়ে কথা বলেন তিনি। ছাত্রীদের উচ্চতর শিক্ষায় শিক্ষিত হয়ে পিতা মাতার ও প্রতিষ্ঠানের মুখ উজ্জ্বল করার পরামর্শ প্রদান করেন তিনি।

বক্তব্য শেষে ছাত্রীদের হাতে পুরস্কার তুলেদেন অতিথিরা

 

বিদায় অনুষ্ঠানকে কেন্দ্র করে হোস্টেলের ছাত্রীদের মধ্যে ছিল বাধভাঙ্গা আনন্দ ও উল্লাস। ছাত্রীরা বৃহস্পতিবার দিনভর কাজ করে হোস্টেলের গেট থেকে শুরু করে পুরো হোস্টেল বিভিন্ন ধরনের আলপনা এঁকেছেন এবং বেলুন দিয়ে বর্ণিল সাজে সাজিয়েছেন কলেজের হোস্টেলকে। অনুষ্ঠান শেষে রাতের ভোজের আয়োজন ছিলো হোস্টেলে।

মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…