সোমবার, ১লা আষাঢ় ১৪৩৩, ১৫ই জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

সিলেট বিভাগের এইচএসসি পরীক্ষা স্থগিত

ফাইল ছবি

নিউজ ডেস্ক

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও গত কয়েকদিনের ভারী বর্ষণে আকস্মিক বন্যার কবলে পড়েছে সিলেট। প্লাবনে তলিয়ে গেছে বিভাগের সবকটি জেলার বেশিরভাগ উপজেলা। পানিবন্দি হয়ে পড়েছেন বিভাগের প্রায় ১৬ লাখ বাসিন্দা।

এ অবস্থায় বিভাগটিতে আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী ৮ জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার (২০ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির কমিটির প্রধান ও ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান তথ্যটি নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছেন, বন্যা পরিস্থিতির কারণে সিলেট বিভাগের এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী ৮ জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছে। তবে ৯ জুলাই থেকে যে পরীক্ষাগুলো হওয়ার কথা ছিল সেগুলো যথারীতি হবে।

প্রসঙ্গত, আগামী ৩০ জুন থেকে দেশব্যাপী একযোগে এই পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…