বুধবার, ১লা আশ্বিন ১৪৩৩, ১৬ই সেপ্টেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

নতুন উপাচার্য পেল জগন্নাথসহ ৪ বিশ্ববিদ্যালয়

ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক

নতুন উপাচার্য পেল জগন্নাথ বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়। আজ বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। নব নিযুক্ত উপাচার্যদের মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাড়া বাকি বিশ্বিবদ্যালয়গুলোর উপাচার্যরা চার বছরের জন্য নিয়োগ পেয়েছেন।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের সাবেক ডিন ও সমাজর্কম বিভাগের সাবেক চেয়রাম্যান অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. মো. রেজাউল করিমকে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহইয়া আখতারকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ইয়াহইয়া আখতার সাময়িকভাবে এই দায়িত্ব পালন করবেন।

এ ছাড়া রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগের অধ্যাপক ড. মো. শওকত আলী। আর জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১ দিন পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে বিদেশি মদ ও…