রবিবার, ৭ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

এসএসসির ফল প্রকাশ ২৫ জুলাইয়ের মধ্যে

ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল আগামী ২৫ জুলাইয়ে মধ্যে প্রকাশ করতে চায় শিক্ষা বোর্ডগুলো। এ লক্ষ্যে কাজ শুরু করেছে সংশ্লিষ্টরা। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক খন্দকার এহসানুল কবির গতকাল আমার দেশকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, পরীক্ষা শেষ হওয়ার দুই মাসের মধ্যে ফল প্রকাশের রেওয়াজ আছে। সেভাবেই ফল প্রকাশ করা হবে। এসএসসির ব্যবহারিক পরীক্ষা শেষ হয়েছে ২৫ মে। সে অনুযায়ী ২৫ জুলাইয়ের মধ্যে ফল প্রকাশের লক্ষ্যে কাজ করা হচ্ছে।

এবার খাতা মূল্যায়নের বিষয়ে বিশেষ কোনো নির্দেশনা দেওয়া হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে অধ্যাপক এহসানুল কবির আরো বলেন, পরীক্ষকরা খাতা মূল্যায়নের নিয়ম জানেন। উত্তর সঠিক হলে নম্বর দেবেন, না হলে দেবেন না এটাইতো নিয়ম। অর্থাৎ স্বাভাবিক নিয়ম অনুযায়ীই এবার খাতা মূল্যায়ন করা হবে।

আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহবায়ক এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার বলেন, প্রধান পরীক্ষক ও পরীক্ষকদের কেউ কেউ প্রথমে খাতা নিতে অনীহা দেখালেও আমরা একটি চিঠি ইস্যু করার পর বেশিরভাগই খাতা নিয়ে গেছে। খাতা ওএমআর শিট জমা দেওয়াও শুরু হয়েছে।

আগামী ১৫ জুন ওএমআর জমা দেওয়ার শেষ দিন, এর মধ্যে সব ওএমআর শিট চলে আসবে।এবারের এসএসসি ও সমমানের পরীক্ষা গত ১০ এপ্রিল থেকে শুরু হয়ে ১৩ মে পর্যন্ত চলে। ব্যবহারিক পরীক্ষা শেষ হয় ২৫ মে।

পরীক্ষা শুরুর দিন রাজধানীর এক কেন্দ্রে পরিদর্শনে গিয়ে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার বলেছিলেন এসএসসি ও সমমান পরীক্ষা শেষ হওয়ার দুই মাস বা ৬০ দিনের মধ্যে ফল প্রকাশের যে রেওয়াজ রয়েছে, তা বজায় রাখতে আমরা আপ্রাণ চেষ্টা করব।

এবার ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১৯ লাখ ২৮ হাজার শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেওয়ার জন্য ফরম পূরণ করেন। এর মধ্যে অনেক পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…